এক্সপ্লোর

Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু

জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে থাকা একটি খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়।

 

বেঙ্গালুরু : গোয়া যাওয়ার আনন্দ মুহূর্তে মাটি। এক লহমায় সবটা বদলে গেল। একদল ছাত্রছাত্রীকে নিয়ে বেঙ্গালুরু থেকে গোয়া যাচ্ছিল একটি  বাস। শুক্রবার ভোররাতে কর্নাটকের চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের আইমঙ্গালার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে খাদে। ঘটনায়  প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত বহু। স্থানীয়দের দাবি,  ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরু থেকে গোয়ার দিকে যাচ্ছিল বাসটি। আইমঙ্গালার কাছে জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে থাকা একটি খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। 

আহত এক যাত্রী  সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন,   "...আমরা গোয়া যাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর হঠাৎ আমরা বাসটি ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পাই এবং সবাই চিৎকার করতে শুরু করে। কিছু লোক এগিয়ে এসে বাসের জানালা ভেঙে আমাদের বের হতে সাহায্য করে। বাসে ৪৯ জন ছাত্র, দুজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী ছিলেন..."

দুর্ঘটনার জেরে ব্যস্ত জাতীয় সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত গতিতে ছুটছিল বাসটি ? চালক কি  ক্লান্ত হয়ে পড়েছিলে ?  রাস্তায় কি খানাখন্দ ছিল নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা? সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি আইমঙ্গালা থানার আওতাধীন।  থানায় অভিযোগ দায়ের হয়েছে। মৃত ও আহত যাত্রীদের পরিচয় এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।             

কলকাতায় দুর্ঘটনা 

অন্যদিকে শুক্রবারই কলকাতার নিউটাউনে মত্ত অবস্থায় গাড়ি নিয়ে দাপাদাপি করায় আটক করা হয় ৩ যুবককে। পুলিশ সূত্রে খবর, এদিন ভোরবেলা ফুলবাগানের বাসিন্দা তিন যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে নিউটাউন বিশ্ববাংলা সরণির বিভিন্ন প্রান্তে মত্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। কর্তব্যরত ট্রাফিক পুলিশদের নজরে আসে বিষয়টি। এরপরই গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। ৩ জনকে পাকড়াও করা হয়।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget