এক্সপ্লোর

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

Howrah News: হাওড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শৈলেশ রাইকে গাজিপুর থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

সুনীল হালদার, হাওড়া: রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন। কারও বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তো কারও বিরুদ্ধে উঠেছে বিপুল দুর্নীতি ও অন্য়ান্য অসামাজিক কাজের অভিযোগ। এবার হাওড়ার মঙ্গলাহাটে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল  তৃণমূলের প্রাক্তন পুরপিতা শৈলেশ রাইকে। তাঁকে গাজীপুর থেকে গ্রেফতার করেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিলেন শৈলেশ, এমনটাই জানা গিয়েছে।

হাওড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শৈলেশ রাইকে গাজিপুর থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শৈলেশ রাইয়ের বিরুদ্ধে হাওড়া থানায় তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গত ৪ই মে ভোটের ফল বেরোনোর পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গাজিপুরে আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে শৈলেশ রাইয়ের সন্ধান পায়।

গ্রেফতারের পর তাঁকে সেখানকার আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার জন্য আবেদন করেন তদন্তকারীরা। সেই আবেদনের অনুমতি পাওয়ার পর ওই প্রাক্তন পুরপিতাকে হাওড়ায় নিয়ে আসছে গোয়েন্দারা। শুক্রবার শৈলেশ রাইকে হাওড়া আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, এর আগেও গ্রেফতার হয়েছিলেন শৈলেশ রাই। ২০১৬ সালে একটি বহুতল বাড়ির সিকিউরিটি গার্ড বিজয় মল্লিক খুনের ঘটনায় তিনি গ্রেফতার হয়েছিলেন কাউন্সিলর থাকাকালীন। ২০১৭ সালে তাকে পুলিশ গ্রেফতার করে। বিচার চলাকালীন দীর্ঘদিন তিনি হাওড়া জেলা সংশোধনাগারে ছিলেন। পরে বেকসুর খালাস পান।

উল্লেখ্য, রাজ্য বিজেপি নেতৃত্বের কড়া বার্তার পরে শুধু তৃণমূল নেতা বা তাদের কাউন্সিলরদের বিরুদ্ধেই নয়, বিজেপির একাংশের বিরুদ্ধেই বারবার উঠছে তোলাবাজির অভিযোগ। চলতি মাসের শুরুতেই কাটোয়া থেকে এমন খবর এসেছিল। সেখানে বিজেপির নগর সভাপতি সহ সেখানকার সাধারণ সম্পাদক ও আরও পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ জানিয়েছিলেন সুজন ঘোষ নামে স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার অফিসের এক ক্লার্ক। তাঁর অভিযোগ ছিল যে তাঁর থেকে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হয়। ২০ হাজার টাকা দেওয়ায় তাঁর ওপর স্থানীয় বিজেপি নেতাদের একাংশ চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। এমনকী তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন সেই অভিযোগকারী। এরপরেই অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন সুজন ঘোষ নামে ওই ল ক্লার্ক।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget