এক্সপ্লোর

Bengaluru Murder Case: ফ্রিজের মধ্যে থেকে মিলল ৩০টি টুকরো, বেঙ্গালুরুর ফ্ল্যাটে মর্মান্তিক পরিণতি তরুণীর

Bengaluru Body Parts inside Fridge: বেঙ্গালুরুর ভ্যালিকাভালের একটি আবাসন থেকে এই ঘটনা সামনে এসেছে।

বেঙ্গালুরু: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই আবহেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের বিরুদ্ধে নিত্য-নতুন খবর উঠে আসছে, তাতে নয়া সংযোজন ঘটল। বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে উদ্ধার হল তরুণীর টুকরো টুকরো দেহাংশ। তরুণীর দেহের প্রায় ৩০টি টুকরো উদ্ধার হয়েছে বলে খবর। (Bengaluru Murder Case)

বেঙ্গালুরুর ভ্যালিকাভালের একটি আবাসন থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, আবাসনের একটি ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, তাতেই সন্দেহ জাগে বাসিন্দাদের মধ্যে। সেই মতো পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকতে গোটা দুর্গন্ধের কারণ সামনে আসে। ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হয় তরুণীর দেহাংশগুলি। (Bengaluru Body Parts in Fridge)

বেঙ্গালুরু পুলিশের (ওয়েস্ট) কমিশনার সতীশ কুমার জানিয়েছেন, ফ্রিজের মধ্যে থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। একদিন বা দু'দিন আগে এই অপরাধ ঘটানো হয়নি। বরং বেশ কিছু দিন ধরে ফ্রিজে ওই দেহাংশগুলি রাখা ছিল বলে জানিয়েছেন তিনি। যে তরুণীর দেহাংশ, তাঁকে শনাক্ত করা গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে নিহত তরুণীর পরিচয় খোলসা করা হয়নি। 

২৬ বছর বয়সি এক তরুণীকে খুন করে, তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে ভরে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ওই তরুণী একাই বেঙ্গালুরুতে থাকছিলেন বেশ কিছু দিন ধরে। আসলে অন্য রাজ্যের বাসিন্দা তিনি। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, কেন এই অবস্থা হল ওই তরুণীর, তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছে পুলিশ। এখনই বিশদ তথ্য খোলসা করা যাবে না বলে জানানো হয়েছে।

তদন্তের জন্য এদিন ওই ফ্ল্যাটে পৌঁছয় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের দল। ডগ স্কোয়াডও উপস্থিত ছিল ঘটনাস্থলে। ফরেন্সিক পরীক্ষা চলছে অপরাধ স্থলে। জানা গিয়েছে, একটি শয়নকক্ষ বিশিষ্ট ওই ফ্ল্যাটে একাই থাকতেন নিহত তরুণী। ফ্ল্যাটের মধ্যে ১৬৫ লিটারের ফ্রিজটি গোড়াতেই নজরে আসে পুলিশের, তার মধ্যেই রাখা ছিল দেহাংশগুলি।

এর আগে, ২০২২ সালেও এমনই একটি ঘটনা সামনে আসে। সেবার দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের ২৭ বছর বয়সি এক তরুণীর দেহাংশ উদ্ধার হয়। প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা, শ্রদ্ধাকে খুন করে, তাঁর দেহ ৩৫ টুকরো করে। ফ্ল্যাটের কাছে একটি জঙ্গলে শ্রদ্ধার দেহাংশগুলি ফেলে আসে সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget