এক্সপ্লোর

Techie Kills Daughter: রোজগার নেই ৬ মাস, ২ বছরের সন্তানের খিদের জ্বালা দেখতে না পেরে 'খুন' বাবার

Karnataka News:৬ মাস ধরে রোজগার ছিল না। অবস্থা এমনই যে মেয়ের খাবারটুকুও জোগাড় করতে পারেননি। সন্তানকে খিদের জ্বালায় কষ্ট পেতে দেখে  তাকে 'খুন'-ই করে দিলেন বেঙ্গালুরুতে কর্মরত এক তথ্য়প্রযুক্তিবিদ।

কোলার (গুজরাত): ৬ মাস ধরে কানাকড়ি রোজগারও (income) ছিল না। অবস্থা এমনই দাঁড়ায় যে ২ বছরের মেয়ের খাবারটুকুও (food0 জোগাড় করতে পারেননি। সন্তানকে খিদের জ্বালায় (hunger) কষ্ট (suffer)  পেতে দেখে  তাকে 'খুন'-ই (murder) করে দিলেন বেঙ্গালুরুতে (bengaluru) কর্মরত এক তথ্য়প্রযুক্তিবিদ (techie)। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোলার তালুকের কেনদাট্টি গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তবে এখনও পর্যন্ত যা উঠে এসেছে তা জানতে পেরে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় দুঁদে তদন্তকারীদেরও।

কী জানা গেল?
অভিযুক্তের নাম রাহুল পারমার। আদতে তিনি গুজরাতের বাসিন্দা হলেও বছরদুয়েক আগে স্ত্রী ভাব্যাকে নিয়ে বেঙ্গালুরু চলে এসেছিলেন। সেখানেই থাকতেন। পুলিশ জেনেছে, গত ৬ মাস ধরে রাহুলের কোনও রোজগার ছিল না। বিটকয়েনের ব্যবসায় ব্যাপক আর্থিক ধাক্কাও খেয়েছিলেন তিনি। গত ১৫ নভেম্বর হঠাৎ বেপাত্তা হয়ে যান রাহুল। একই দিন থেকে খোঁজ মিলছিল না ২ বছরের খুদেরও। বিষয়টি নিয়ে পুলিশ স্টেশনে অভিযোগ জানান ভাব্য়া। এর পরই প্রকাশ্যে আসে সবটা। তবে কিছুটা অদ্ভূত ভাবে। কেনদাট্টি গ্রামের একটি বিশাল দীঘিতে এক শিশুর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। দীঘির পাড়ে একটি নীল গাড়িও দাঁড়িয়ে ছিল বলে দাবি তাঁদের। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন গ্রামবাসীরা। দুইয়ে দুইয়ে চার করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে চাঞ্চল্য়কর তথ্য। তদন্তকারীদের দাবি, রাহুল স্বীকার করেছেন ওই গাড়িতেই মেয়ের সঙ্গে অনেকক্ষণ খেলাধুলো করেন তিনি। আদর করেন তাকে। তার পর মেরে ফেলেন। টাকা ছিল না। তাই মেয়েকে খেতে দিতে পারছিলেন না। সেই 'অপারগতা' থেকেই খুন, বলে দাবি করেছেন রাহুল। সন্তানকে শেষ করার পর দীঘির জলে ডুবে আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। 

যেখানে খটকা...
একটি বিষয় অবশ্য ভাবাচ্ছে পুলিশকে। সন্তানের খিদের জ্বালা সহ্য করতে না পারাই যদি খুনের একমাত্র 'মোটিভ' হবে তা হলে চুরির ভুয়ো অভিযোগ কেন রুজু করলেন রাহুল? বাড়ি থেকে গয়না চুরি গিয়েছে, এই মর্মে বেঙ্গালুরু পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে কতটা অগ্রগতি হল, সেটা জানতে নিয়মিত পুলিশ স্টেশনেও আসতেন অভিযুক্ত তথ্য়প্রযুক্তিবিদ। কিন্তু তদন্তে পুলিশ জানতে পেরেছিল, তিনি নিজেই গয়না চুরি করে অভিযোগ লিখিয়েছেন। এর পরই তাঁকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে পুলিশ স্টেশনে আসতে বারণ করে দেওয়া হয়। এটার সঙ্গে কি তাঁর সন্তানের পরিণতির কোনও সম্পর্ক রয়েছে? খুঁজছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:'খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে সিএএ কার্যকর হবে, কেউ আটকাতে পারবে না', ফের হুঙ্কার নিশীথ প্রামাণিকের

    

 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget