এক্সপ্লোর

‘ভারতরত্ন’ বিসমিল্লা খানের বাড়ি ভেঙে ফেলা হল, তৈরি হবে কমার্শিয়াল কমপ্লেক্স

২০০৬ সালে বিসমিল্লা মারা যাওয়ার পর তাঁর বাড়িটিতে সংগ্রহশালা গড়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁর গুণগ্রাহী ও ভক্তরা। কিন্তু তা আর হয়নি। বহুদিন ধরেই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি করার দাবি উঠেছিল। কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাতে কান দেয়নি। তাঁর সানাই, ছবি, পুরস্কার সহ অনেক কিছুই আত্মীয়রা ফেলে নষ্ট করেছে বলেও অভিযোগ উঠছে।

লখনউ: হাদহা সরাইয়ের ভিক্ষমশাহ লেনের ধারে কেনা বাড়ি বাড়িটার উপর আলাদা একটা আবেগ, মায়া জড়ানো ছিল ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লা খানের। এ বাড়ি কেনা হয়েছিল ১৯৩৬ সালে। ১৯৬৩ সালে আমেরিকায় বসবাস করার প্রস্তাব পেয়েছিলেন উস্তাদ। তবুও তিনি এ বাড়ি ছেড়ে যেতে পারেননি। অথচ তাঁর ১৪ তম মৃত্যুবার্ষিকীর আগে ১২ অগাস্ট এ বাড়ির একাংশ ভেঙে গুড়িয়ে দিল যোগী সরকার। ওই জায়গায় তৈরি হবে কমার্শিয়াল কমপ্লেক্স, এমনটা জানিয়েছেন শিল্পীর পরিবারের সদস্য। এমনকী যে ঘরে ওস্তাদ বিসমিল্লা খান রেওয়াজ করতেন সেটিও এখন ধংসস্তুপে পরিণত হয়েছে। সানাইয়ের রাগে-অনুরাগে কত স্মৃতি ও ইতিহাস যে বাড়িটিতে জমে রয়েছে তার খোঁজ কে নেবে! ২০০৬ সালে বিসমিল্লা মারা যাওয়ার পর তাঁর বাড়িটিতে সংগ্রহশালা গড়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁর গুণগ্রাহী ও ভক্তরা। কিন্তু তা আর হয়নি। বহুদিন ধরেই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি করার দাবি উঠেছিল। কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাতে কান দেয়নি। তাঁর সানাই, ছবি, পুরস্কার সহ অনেক কিছুই আত্মীয়রা ফেলে নষ্ট করেছে বলেও অভিযোগ উঠছে। উত্তরপ্রদেশের এই বাড়ির দোতলায় নিয়মিত রেওয়াজ করতে উস্তাদ। আর তাঁর শিষ্যরাও এখানে প্রতিদিন আসতেন। কিন্তু ২০০৬ সালে বিসমিল্লার মৃত্যুর পর বাড়ি ভাঙার জন্য ওত পেতে ছিলেন আত্মীয়রা এবং স্থানীয় প্রশাসন। যদিও শিল্পীর শিষ্য এবং পালিতা কন্যা সঙ্গীতশিল্পী সোম ঘোষ কখনই চাননি বাড়িটি ভাঙা হোক। তাই তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানান হেরিটেজ ঘোষণা করার জন্য। বাড়িটিকে একটি সংগ্রহশালা ঘোষণা করারও প্রস্তাব ওঠে। কিন্তু সেই আবেদন কানে তোলেনি প্রশাসন। বরং ২১ আগস্টের আগেই ভেঙে ফেলা হল বাড়ির একাংশ। সেখানে এবার গজিয়ে উঠবে ঝা চকচকে কমার্শিয়াল কমপ্লেক্স। বিসমিল্লার বাড়ি ভাঙার নিন্দা করে সমাজবাদী পার্টি (সপা) নেতা অখিলেশ সিংহ যাদব ট্যুইট করেছেন, বাড়িটি বিল্ডারদের হাতে যাওয়ার থাকা রক্ষা করে সরকারের উচিত সেটিতে স্মারক হিসাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া। ওখানে ভারতরত্ন উস্তাদ বিসমিল্লাহ খান রেওয়াজ করতেন, যা ছিল তাঁর কাছে পুজো, নিবেদনের সমান। যারা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করে না, তাদের শুধু ইতিহাসই নয়, বর্তমানও ভুলে যায়।

সেরা শিরোনাম

Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
BJP MP Injured : গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
INDIA ব্লকে 'ভাঙন' ! আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের পাশেই DMK, খাড়গেদের বৈঠকে নেই NCP-শরদ গোষ্ঠীও 
INDIA ব্লকে 'ভাঙন' ! আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের পাশেই DMK, খাড়গেদের বৈঠকে নেই NCP-শরদ গোষ্ঠীও 

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget