এক্সপ্লোর

এনআরসি নিয়ে মোদী-শাহের ঝামেলা চলছে, দাবি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

তাঁর বক্তব্য, জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে, বেকারত্ব বেড়েছে কিন্তু তা নিয়ে কেউ কথাই বলছে না। সবার সব কথা নাগরিকত্ব নিয়ে।

রায়পুর: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দাবি করেছেন, এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে মনমালিন্য চলছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। রায়পুরের ইন্ডোর স্টেডিয়ামে এক সমাবেশে এ কথা বলেন তিনি। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলেরও দাবি, এনআরসি নিয়ে দেশের শাসকরা যেমন পরস্পরবিরোধী মন্তব্য করছেন, তাতে তাঁর আশঙ্কা, মোদী-শাহের কথা বন্ধ। তিনি বলেছেন, তাঁর সামনে সংসদে অমিত শাহ বলেন, দেশজুড়ে এনআরসি চালু করবেন তাঁরা। অথচ প্রধানমন্ত্রী এখন বলছেন, এনআরসি নিয়ে কথাই হয়নি। গত বছর বিজেপিকে সরিয়ে ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাঘেল সুপ্রিয়া সুলের সুরেই বলেছেন, অমিত শাহ বলছেন, এনআরসি চালু হবে আর প্রধানমন্ত্রী বলছেন, হবে না। এখন প্রশ্ন, কে সত্যি বলছেন, আর কে মিথ্যে। প্রধানমন্ত্রী বলছেন, তিনি সত্যি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাঁর কথা সত্যি। এ নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা চলছে বলে তাঁর দাবি। তাঁর বক্তব্য, জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে, বেকারত্ব বেড়েছে কিন্তু তা নিয়ে কেউ কথাই বলছে না। সবার সব কথা নাগরিকত্ব নিয়ে। আপনি ভারতের নাগরিক কি না এই প্রশ্নই আপনার সব থেকে বড় অপমান। এরা প্রশ্ন করছে, আপনার বাবা মায়ের জন্মতারিখ কত। কতজনের কাছে এই প্রশ্নের উত্তর রয়েছে? তাঁর বক্তব্য, ছত্তিশগড়ের বিরাটসংখ্যক মানুষ দারিদ্রসীমার নীচে বাস করেন। তাঁদের কাছে জমি নেই, বাবা মা নিরক্ষর। কখনও স্কুল যাননি যাঁরা তাঁরা কীভাবে প্রমাণ করবেন বাবা মায়ের জন্মতারিখ? প্রমাণ করতে না পারলে সরকার দয়া করে বলবে, ভারতীয় থাকার জন্য আবেদন কর। অসমে এনআরসি হয়েছে, তাতে সেখানকার মানুষই সমস্যায় পড়েছেন। বেশ কয়েকজন নামী নেতার নাগরিক তালিকায় নাম ওঠেনি, বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চালাচ্ছে। পুলওয়ামা জঙ্গি হামলার দায় নিয়েও বাঘেল প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget