এক্সপ্লোর

India China Conflict: ডোকলাম নিয়ে সুরবদল, চিনা আগ্রাসনকে বৈধতা! ভারতের উদ্বেগ বাড়াল ভুটান

Bhutan PM's China Comment: ছ’বছর আগে ডোকলামে ভারত-চিনের সংঘাতের স্মৃতি এখনও টাটকা। ২০১৭ সালে প্রায় দু’মাস সেখানে মুখোমুখি অবস্থান করেছিল ভারত-চিন, দুই দেশের সেনা।

নয়াদিল্লি: বিপদে-আপদে এতকাল পরস্পরের পাশেই থেকেছে দুই দেশ। কিন্তু এ বার ভারতের উদ্বেগ বাড়ায়ে তুলল ভুচান। ডোকলাম সংঘাত নিয়ে ত্রিপাক্ষিক সমাধানের পক্ষে সওয়াল করল তারা (Bhutan PM's China Comment)।  ডোকলাম নিয়ে চিনেরও বলার অধিকার রয়েছে বলেই এক অর্থে কার্যত সিলমোহর দিল ভুটান (India China Conflict)।

২০১৭ সালে প্রায় দু’মাস সেখানে মুখোমুখি অবস্থান করেছিল ভারত-চিন

ছ’বছর আগে ডোকলামে ভারত-চিনের সংঘাতের স্মৃতি এখনও টাটকা। ২০১৭ সালে প্রায় দু’মাস সেখানে মুখোমুখি অবস্থান করেছিল ভারত-চিন, দুই দেশের সেনা। সেখানে ভুটানের এলাকায় ঢুকে চিন রাস্তা তৈরি করছিল বলে অভিযোগ তোলা হয় ভারতের তরফে। সেই রাস্তা তৈরি হলে বাংলার শিলিগুড়ি পর্যন্ত চিনের ঢোকার পথ সহজ করবে বলে ছিল আশঙ্কা।

এত দিন পর সেই নিয়ে মুখ খুললেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভুটানের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আমরা তিনটি পক্ষ রয়েছি। এখানে বড় বা ছোট  বলে কিছু নেই। তিনটি দেশই এখানে সমান।”

শেরিং আরও বলেন, “আমরা আলোচনার জন্য প্রস্তুত। বাকি দুই পক্ষ রাজি থাকলে যে কোনও মুহূর্তে আলোচনা হতে পারে।” অর্থাৎ ভারত, চিন এবং ভুটান, তিন দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত ডোকলাম মালভূমি নিয়ে চিনের কথা বলার অধিকার রয়েছে বলেই কার্যত বুঝিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন: No-confidence Motion: সংসদে বিরোধীদের মাইক বন্ধ, কথা বলতে বাধা! স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড়

ভুটানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন কূটনীতিবিদরা। তাঁদের মতে, আঞ্চলিক বিবাদে চিনা হস্তক্ষেপকে একপ্রকার বৈধতাই দিলেন শেরিং, যা দিল্লির মাথাব্যথার কারণ হতে পারে। কারণ ডোকলাম মালভূমি অঞ্চল একেবারে শিলিগুড়ি করিডোরের ঘেঁষে অবস্থিত। সঙ্কীর্ণ ওই ভূখণ্ডই উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ভারতের সঙ্গে সংযুক্ত করে রেখেছে।

দীর্ঘ কয়েক দশক ধরে ওই অঞ্চল আন্তর্জাতিক মানচিত্রে রয়েছে। ওই জায়গাটিকে বাতাং লা বলা হয়। তার উত্তরে পড়ে চিনের চুম্বি উপত্যকা, দক্ষিণ থেকে পূর্বে ভুটান এবং পশ্চিমে ভারতের সিকিম।  চিনের দাবি, ত্রিদেশীয় জংশনকে আরও সাত কিলোমিটার দক্ষিণে সরিয়ে, গিপমোচি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হোক।  কিন্তু তেমন হলে, গোটা ডোকলাম মালভূমি আইনত চিনের দখলে চলে যাবে, যাতে তীব্র আপত্তি দিল্লির।

যদিও বছর চারেক আগেও সম্পূর্ণ ভিন্ন অবস্থান ছিল ভুটানের। ২০১৯ সালে শেরিং জানিয়েছিলেন, তিন দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত ওই মালভূমিতে কোনও পদক্ষেপই কাম্য নয়। তার পরও তাঁর এই পরিবর্তিত অবস্থানের নেপথ্যে চিনের সঙ্গে ভুটানের বর্তমান সমীকরণ দায়ী বলে মত কূটনীতিকদের।

চিনা আগ্রাসনের সামনে মাথানত করল ভুটান!

কারণ ২০১৭ সালে ডোকলাম থেকে চিনা সেনা সরে গেলেও, আমো চু নদী উপত্যকা বরাবর, ভুটানের এলাকাতেই ঢুকে পড়ে তারা। তার পর থেকে সেখানে একাধিক গ্রাম, রাস্তা গড়ে তুলেছে তারা। তাই চিনা আগ্রাসনের সামনে ভুটানের মাথানত করার প্রমাণ হিসেবেও শেরিংয়ের মন্তব্যকে দেখছেন অনেকে।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget