এক্সপ্লোর

No-confidence Motion: সংসদে বিরোধীদের মাইক বন্ধ, কথা বলতে বাধা! স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড়

Om Birla: দিল্লির একটি সূত্র জানাচ্ছে, কংগ্রেসের বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে।

নয়াদিল্লি: ইতিউতি বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের অভাব-অভিযোগ জানাতে দেখা গিয়েছিল আগেই। তবে রাহুল গান্ধী (Rahul gandhi)_ গর্জে ওঠার পরই শুরু হয় আলোচনা। সংসদে বিরোধী শিবিরের নেতাদের কথা বলতে না দেওয়ার অভিযোগ ওঠে। বার বার সেই নিয়ে অনুরোধ জানালেও, স্পিকার ওম বিড়লা (Om Birla) কোনও আবেদনে সাড়া দেননি বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল। তার পরই এ বার লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু হল (No-confidence Motion)। বিরোধী দলগুলি একজোট হয়ে এই প্রস্তাব আনবে বলে জানা গিয়েছে। 

দিল্লির একটি সূত্র জানাচ্ছে, কংগ্রেসের বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে। এ নিয়ে বিরোধীদের সঙ্গেও কথা চলছে তাদের।  সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ বিরোধী দলগুলি। 

চার বছর পুরনো মানহানি মামলায় সম্প্রতি গুজরাতের সুরত আদালতে দোষী সাব্যস্ত হন রাহুল। তার পর দিনই রাহুলের সাংসদ পদ খারিজ হয় আদালতে। তাঁকে সরকারি বাংলোও খালি করতে বলা হয়েছে। আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর উপায় যদিও রয়েছে রাহুলের, কিন্তু জাতীয় স্তরে বিরোধী শিবিরের প্রধান মুখের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

সেই আবহেই সংসদ, সর্বোপরি স্পিকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, বাজেট অধিবেশনে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ, কেন্দ্রকে রাহুলের তীব্র আক্রমণের পর থেকেই বিরোধীদের কোনও ভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না সংসদে। এমনকি মাইক পর্যন্ত বন্ধ করে রাখা হচ্ছে বলে অভিযোগ। 

সম্প্রতি সাংবাদিক বৈঠক করে একই অভিযোগ তোলেন রাহুল। তিনি জানান, তাঁর নামে কেন্দ্রের মন্ত্রীরা একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছেন সংসদে। সাংসদ হিসেবে তার কৈফেয়ত দেওয়ার অধিকার থাকা সত্ত্বেও, সেই অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তাঁকে। চিঠি লিখে এমনকি নিজে গিয়ে দেখা করে স্পিকারকে কথা বলতে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু স্পিকার হাত তুলে নেন বলে দাবি করেন রাহুল।সংসদে গণতন্ত্রের রক্ষকের ভূমিকায় থাকা স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন রাহুল।

সেই নিয়ে সোমবারও হই-হট্টগোল হয় সংসদে। কালো ফিতে হাতে বেঁছে সংসদে উপস্থিত হন কংগ্রেস সাংসদরা। স্পিকারের চেয়ারের দিকে কাগজ উড়ে যেতেও দেখা যায়। স্পিকার চলে যাওয়ার পর ব্যানার, পোস্টারও পড়তে দেখা যায়। এমনকি ১৭ মার্চ কংগ্রেসের তরফে একটি ভিডিও রেকর্ডিংও প্রকাশ করা হয়, তাতে কারও আওয়াজ শোনা যায়নি, ভিডিও জুড়ে শুধু নীরবতাই ছিল। কংগ্রেসের দাবি, বিরোধীদের প্রতিবাদ, বিক্ষোভ যাতে কারও কানে না পৌঁছয়, তার জন্যই মাইক বন্ধ রাখা হয়েছিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget