এক্সপ্লোর

বিহারে ভোট প্রচারে ব্যবহার করা যাবে না প্রধানমন্ত্রীর ছবি, বিজেপি বলল এলজেপিকে

বিহারে ভোট হবে ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। ১০ তারিখ ফল ঘোষণা।

পটনা: লোক জনশক্তি পার্টি ও জনতা দল ইউনাইটেডকে নিয়ে আজব সঙ্কটে বিজেপি। দুই দলই তাদের জোট শরিক কিন্তু রাজ্যে এলজেপি-জেডিইউয়ের মুখ দেখাদেখি নেই। এই পরিস্থিতিতে এলজেপি যাতে বিধানসভা ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার না করে সে ব্যাপারে এনডিএর বড় শরিক বিজেপি নির্দেশ দিল। এলজেপির সভাপতি চিরাগ পাসওয়ান বিহারের মুখ্যমন্ত্রী ও আর এক জোট শরিক জেডিইউয়ের প্রধান নীতীশ কুমারের বিরুদ্ধে পরপর মন্তব্য করছেন, এই পরিস্থিতিতে জেডিইউয়ের পাশে থাকতে বিজেপির এলজেপিকে এই নির্দেশ। এলজেপির বিজেপির সঙ্গে চলতে আপত্তি নেই, তারা বারবার জানাচ্ছে, তারা বিজেপির সঙ্গে। কিন্তু রাজ্যে জেডিইউয়ের নেতৃত্ব মানতে তারা প্রস্তুত নয়, চিরাগ পাসওয়ান প্রকাশ্যেই জনতার কাছে আবেদন করেছেন, তাঁরা যেন একটিও ভোট না দেন নীতীশের জেডিইউকে। এ নিয়ে নীতীশ বিজেপির কাছে নালিশও করেছেন। বিজেপির চাপে এলজেপি বিহারে এনডিএ ছেড়ে একা চলার সিদ্ধান্ত নিয়েছে, যদিও জানিয়েছে, তারা নরেন্দ্র মোদির সঙ্গে আছে। কিন্তু তারা যেন ভোট প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করে সে ব্যাপারে চাপ দিচ্ছে বিজেপি। এ নিয়ে বিজেপি সম্ভবত নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবে। বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, বিহারে এলজেপি এনডিএ জোটে নেই, তাই তারা যাতে প্রচারে প্রধানমন্ত্রীর ছবি বা নাম ব্যবহার না করে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ভাবছেন তাঁরা। বিজেপি পরিষ্কার করে দিয়েছে, নীতীশের নেতৃত্বেই এনডিএ বিহারে বিধানসভা ভোট লড়বে। জোট রাজনীতির নিয়ম মেনে দল দেখবে ভোটের সময় জেডিইউ যেন কোনও অস্বস্তির মুখে না পড়ে। এলজেপি যেভাবে প্রকাশ্যে জেডিইউয়ের বিরোধিতা করছে,তাতে বিজেপির অন্দরে ঘোরতর অসন্তোষ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহ নিজে বিহার ভোটে জোটের নেতা হিসেবে নীতীশের নাম ঘোষণা করেন, তারপরেও কী করে এলজেপি বিদ্রোহ করল, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। দলের একাংশ দাবি করেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক চিরাগের বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ানকে। কিন্তু এলজেপির বক্তব্য, তাদের সঙ্গে জেডিইউয়ের আদর্শগত তফাত রয়েছে। তাই বিধানসভা ভোটে একাই লড়বে তারা। যদিও বিজেপির সঙ্গে কেন্দ্রে ও রাজ্যে তাদের জোট অটুট রয়েছে, তারা এনডিএতেই থাকতে চায়। বিহারে ভোট হবে ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। ১০ তারিখ ফল ঘোষণা।

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget