এক্সপ্লোর

Bihar Bridge Collapse:বিহারের আরারিয়ায় নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

India News:বিহারের আরারিয়ায় নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ স্থানীয়দের একাংশের।  

পটনা: বিহারের আরারিয়ায় বাকরা নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bihar Under Construction Bridge Collapse)। ২০২০ সালে এই সেতুটিই ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল। চার জন মোটর সাইকেল-আরোহী-সহ মোট ১২ জন সেবার বাকরা নদীতে পড়ে গিয়েছিলেন। আরারিয়ার শিখটি ব্লক থেকে কুরসকট্টা ব্লক পর্যন্ত নির্মীয়মাণ ওই সেতুর কাজ ১২ কোটি টাকা ব্যয়ে পুনরায় চালু হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম হয়েছে। তারই জের এবারের ঘটনা। গত মার্চে, বিহারের ভেজা থেকে বকাউরের মধ্যে আরও একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল। সেই ধারায় সংযোজন আজকের ঘটনা।

যা যা শোনা যাচ্ছে...
বিহারে সেতু ভেঙে পড়ার বড়সড় তালিকা রয়েছে। ভেজা থেকে বকাউয়ের মধ্যে নির্মীয়মাণ সেতুটির একাংশ ভেঙে পড়ে সে বার ১ জনের মৃত্যু হয়, জখম হন ৯ জন। ভাগলপুর এবং খাগারিয়া জেলায় যোগসূত্র তৈরির জন্য নির্মাণ হচ্ছিল সেতুটি। খরচ হওয়ার কথা ছিল আনুমানিক ১৯০০ কোটি টাকা। ২০১৪ সালে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেতুটির শিলান্যাস করেছিলেন। আদতে ঠিক হয়েছিল, ২০১৯ সালের মধ্যে সেতুর কাজ শেষ হয়ে যাবে। তার মধ্যে এই ঘটনা।
এর আগে, ২০২২ সালের জুনে ভাগলপুরের আগুয়ানি-সুলতানগঞ্জ নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। সেটি ছিল দ্বিতীয় বার ভেঙে পড়ার ঘটনা। ২০২২ সালের ডিসেম্বরে আবার বুড়িগণ্ডক নদীতে অন্য একটি নির্মীয়মান সেতু ভেঙে পড়েছিল। নির্মাণে এমন একের পর এক গাফিলতির ছবি দেখে পটনা হাইকোর্ট গত জুনে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার এবং সংশ্লিষ্ট কন্ট্র্যাক্টরের দিকে আঙুল তুলেছিল। বিশেষত, গত বছর জুনে সেতুভঙ্গের যে ঘটনা ঘটেছিল, সে জন্য সরকারি এবং ঠিকাদারের গাফিলতির সমালোচনা করেছিল হাইকোর্ট। একের পর এক এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি পূর্ণেন্দু সিংহের বেঞ্চ। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, এই ভাবে জনগণের টাকা নষ্ট করা যাবে না। সামাজিক স্বার্থের কথা ভেবে প্রাকৃতিক সম্পদ কলুষিত করাও আটকাতে হবে, বলে পটনা হাইকোর্ট। 
এই প্রসঙ্গত, গুজরাতের মোরবির ঘটনা হয়তো অনেকেরই মনে পড়ে যাবে। ২০২২ সালের অক্টোবরে, গুজরাতের মোরবিতে ভেঙে পড়েছিল একটি কেবল ব্রিজ। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে শতাধিক মানুষ ছিলেন। ব্রিজ ভেঙে নদীতে বেশ কয়েকজনের তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে এই ব্রিজ ভাঙার ঘটনা আলোড়ন তৈরি করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। 

আরও পড়ুন:১৪ বছর বয়সেই ওয়ার্ল্ড সিনেমার একনিষ্ঠ দর্শক, অভিনয় জগতে আসার প্রস্তুতি নিচ্ছে নওয়াজ-কন্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
News Live Update : মেয়রের পদত্যাগের পর কলকাতা পুরসভাতেও বসছে প্রশাসক ?
মেয়রের পদত্যাগের পর কলকাতা পুরসভাতেও বসছে প্রশাসক ?
ABP Ananda Top 10, 6 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 6 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
E85 Flex Fuel: জ্বালানির নতুন যুগের সূচনা, দেশজুড়ে ৪৮ পাম্পে মিলবে নতুন E85 পেট্রোল
জ্বালানির নতুন যুগের সূচনা, দেশজুড়ে ৪৮ পাম্পে মিলবে নতুন E85 পেট্রোল

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget