এক্সপ্লোর

Bihar College Admissions : মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পরিকল্পনা বিহারে

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণের পরিকল্পনা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৩৩ শতাংশ পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে বলে জানা গিয়েছে।

পটনা : মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণের পরিকল্পনা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৩৩ শতাংশ পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে, বিহারই হবে দেশের প্রথম রাজ্য যেখানে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হবে।

রাজ্যে স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তরফে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে পরামর্শ দেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলিতে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ভাল সুযোগ সুবিধা দেওয়া যাবে। এইসব কলেজে ছাত্রীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা যেতে পারে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা হবে অনন্য প্রচেষ্টা। দীর্ঘমেয়াদি ফল হিসাবে, এইসব প্রযুক্তিগত প্রতিষ্ঠানে ছাত্রীদের উচ্চশিক্ষা তাদের বেশি সংখ্যায় যোগদানের বিষয়টি নিশ্চিত করবে। এভাবে তারা এই ধরনের কোর্স করার জন্য উৎসাহিতও হবে। 

নারীর ক্ষমতায়ন নিয়ে তার যে উদ্যোগ, সেই লাইনেই বিহারের মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা করেছেন বলে মনে করছে ওয়াকিবাহল মহল। এর আগে বিহারে স্কুলছাত্রীদের ফ্রি-তে সাইকেল, পোশাক দেওয়া হয়েছে। এমনকী পঞ্চায়েতে মহিলাদের কোটাও। নীতিশের এসব উদ্যোগ বহু প্রশংসিত হয়। 

ওয়াকিবহাল মহল বলছে, এবার নীতিশ মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণের মাধ্যমে ছাত্রীদের উৎসাহিত করতে চাইছেন। তাছাড়া নীতিশ বার বার বলছেনও, তাঁর সরকার এটা নিশ্চিত করতে চাইছে যে রাজ্যে যেন যথেষ্ট সংখ্যক মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ থাকে। এর ফলে এইসব কোর্স করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের অন্য রাজ্যে পড়াশোনা করতে যেতে হবে না।

তিনি বলেন, এই লক্ষ্যে আমরা অনেক মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছি। এছাড়া প্রতিটি জেলায় অন্ততপক্ষে একটা করে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। 

এই বৈঠকে নীতিশ কুমার ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী রেণু দেবী, স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী সুমিত সিং।

 

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget