এক্সপ্লোর

Bihar News: পরীক্ষায় প্রশ্নের উত্তর বলে দেয়নি, রাগে বন্ধুদের উপর গুলি ! দশম শ্রেণির ছাত্রকে আটক করল পুলিশ

Bihar Class 10 Student Detained: ছাত্রটি জানিয়েছে যে সে অন্য একজনকে গুলি করতে চেয়েছিল, কিন্তু ভুলক্রমে গুলি লেগে যায় অমিত ও সঞ্জিতের গায়ে। তদন্তে কী জানা গেল ?

বিহার: বিহারের রোহতাসে সহপাঠীদের উপর গুলি চালিয়ে একজনকে হত্যা এবং অন্যজনকে আহত করার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে। বোর্ড পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে সেই ছাত্রটি অন্য বন্ধুদের উত্তরপত্র (Bihar News) দেখাতে বলেছিল, কিন্তু সেই বন্ধুদের কেউ তাঁকে উত্তর না বলায় এবং খাতা না দেখানোয় দেশি পিস্তল বের করে সোজা গুলি চালিয়ে বসে এই দশম শ্রেণির ছাত্রটি। এই নাবালকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পিটিআই সংবাদমাধ্যমে পুলিশ সুপারিনটেন্ডেন্ট রৌশন কুমার জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে উঠে এসেছে বৃহস্পতিবার সাসারামের (Bihar News) একটি পরীক্ষাকেন্দ্রের ভিতরেই ছাত্রদের দুটি গ্রুপের মধ্যে ঝগড়া, বাকবিতণ্ডা শুরু হয়। অমিত ও সঞ্জিত কুমার নামে ছাত্র দুটি বাড়ি ফিরলে তাদের থামিয়ে এক সহপাঠী রাস্তার মধ্যেই গুলি চালিয়ে দেয়। পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সেই সহপাঠী।

বৃহস্পতিবার যখন অমিত ও সঞ্জিত নামের দুই ছাত্র আরও অন্যদের সঙ্গে অটোয় করে বাড়ি ফিরছিল, সেই ধৃত ছাত্রটি তার বন্ধুদের সঙ্গে নিয়ে সেই অটোর পিছু ধাওয়া করে। মাঝ রাস্তায় অটো থামাতে বাধ্য করে চালককে এবং তখনই ধৃতের সঙ্গে হাতাহাতি হওয়ার সময় গুলি চালিয়ে দেয় সে। ২ নং জাতীয় সড়কের কাছে কভ নদীর ধারে বিকেল ৫টা ১৫ নাগাদ এই ঘটনা ঘটেছে বলেই সংবাদসূত্রে জানা যাচ্ছে।

পুলিশের মাধ্যমে (Bihar News) পাওয়া খবরে জানা যায়, সাসারামের সাব ডিভিশনাল পুলিশ অফিসার দিলীপ কুমারের নেতৃত্বে একটি স্পেশাল টিম তৈরি হয় মামার বাড়ি থেকে সেই ছাত্রটিকে আটক করা জন্য। এই টিম ছাত্রের থেকে পিস্তলটিও উদ্ধার করে, একটি মোবাইল ফোনও পাওয়া যায় যা কিনা বাড়ির পিছনে লুকানো ছিল। শুক্রবার সকালে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, এক বছর ধরে অমিত, সঞ্জিত এবং আরও কিছু বন্ধু সেই ছাত্রটিকে হেনস্থা করেছিল। এমনকী চূড়ান্ত পরীক্ষা চলার সময়েও এই ছেলেগুলি ছাত্রটিকে হেনস্থা করছিল বলেই জানিয়েছে সে। আর সেই কারণেই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়ে ওঠে সে।

ছাত্রটি জানিয়েছে যে সে অন্য একজনকে গুলি করতে চেয়েছিল, কিন্তু ভুলক্রমে গুলি লেগে যায় অমিত ও সঞ্জিতের গায়ে। যদিও অন্যরা দাবি করছে যে পরীক্ষার সময় উত্তরপত্র না দেখানোর জন্যই ছাত্রটি গুলি করেছিল।   

আরও পড়ুন: Ideas of India 2025: ঝামেলা দূরে ঠেলে মনকে সুস্থ রাখবে এই '4 N' ! আইডিয়াজ অফ ইন্ডিয়ায় কোন রহস্য জানালেন গৌর গোপাল দাস ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget