এক্সপ্লোর

Biological E Corbevax: প্রতি ডোজ ২৫০ টাকারও কম, সম্ভবত সবথেকে সস্তা টিকা দেশে আনছে বায়োলজিক্যাল ই

কোভ্যাকসিনের পর এবার দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন বানাচ্ছে হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই

নয়াদিল্লি: যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। সারা দেশেই ছবিটা এক। বর্তমানে ভারতে কোভ্যাকসিন, কোভিশিল্ড এবং স্পুটনিক ভি ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে। আর কোভ্যাকসিনের পর এবার দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন বানাচ্ছে হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই। কর্বেভ্যাক্স নামে ওই ভ্যাকসিন ছাড়পত্র পেলেই তা হবে দেশের বাজারে সবথেকে সস্তা টিকা।

জানা গিয়েছে, কর্বেভ্যাক্সের দুটি ডোজের দাম হতে পারে ৪০০ টাকারও কম। যা বর্তমানে যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে তার থেকে অনেক কম দাম। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ডের প্রতি ডোজ রাজ্য সরকারের জন্য দাম ৩০০ টাকা, বেসরকারি হাসপাতালের জন্য দাম ৬০০ টাকা। অন্যদিকে ভারত বায়োটেকের প্রতি ডোজ কোভ্যাকসিন রাজ্য সরকারের জন্য দাম ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালের জন্য এই দাম ১২০০ টাকা। প্রতি ডোজ স্পুটনিক ভি-এর দাম ৯৯৫ টাকা।

গত বছর নভেম্বর মাস থেকে শুরু হয় এই ভ্যাকসিনের ট্রায়াল। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। শুরু হয়ে গিয়েছে টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সূত্রের খবর, চলতি সপ্তাহে ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ বুক করেছে কেন্দ্র। তার জন্য অগ্রিমও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা সংস্থাকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর নিয়ামক সংস্থার ছাড়পত্র পেলেই অগাস্ট থেকে ভ্যাকসিন উৎপাদন শুরু করবে সংস্থা। সেক্ষেত্রে চলতি বছর ডিসেম্বরে দেশের বাজারে চলে আসবে টিকার ৩০ কোটি ডোজ।

দেশজুড়ে ভ্যাকসিনের অপ্রতুলতার ছবি স্পষ্ট। ভ্যাকসিন না মেলায় দিকে দিকে হয়রানির অভিযোগ। দেশের সবচেয়ে পুরনো বেসরকারি বায়োলজি ফার্মগুলির একটি হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই। ভারত বায়োটেকের পর এই সংস্থার উপর ভরসা রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভ্যাকসিনের পর দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন কর্বেভ্যাক্স। নতুন ভ্যাকসিন নিয়ে তো বটেই তার পাশাপাশি ভ্যাকসিনের দাম নিয়েও স্বস্তির নিশ্বাস ফেলছেন অনেকেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget