এক্সপ্লোর

Bihar Cabinet Expansion: মন্ত্রিসভায় সম্প্রসারণ বিহারের নতুন সরকারের, 'সামাজিক বৈষম্যের' অভিযোগ বিজেপির

New Nitish Government: নীতীশ-সরকারের নতুন মন্ত্রিসভায় সামাজিক বৈষম্যের প্রতিফলন স্পষ্ট, অভিযোগ করল বিজেপি শিবির। সঙ্গে সংযোজন, 'মহাগঠবন্ধনে' যাঁদের ফৌজদারি অপরাধের ইতিহাস রয়েছে, তাঁদেরই প্রাধান্য দেওয়া হয়েছে এই মন্ত্রিসভায়।

পাটনা: নীতীশ-সরকারের নতুন মন্ত্রিসভায় সামাজিক বৈষম্যের প্রতিফলন স্পষ্ট, অভিযোগ করল বিজেপি শিবির। সঙ্গে সংযোজন, 'মহাগঠবন্ধনে' যাঁদের ফৌজদারি অপরাধের ইতিহাস রয়েছে, তাঁদেরই প্রাধান্য দেওয়া হয়েছে এই মন্ত্রিসভায়। বিহারে জেডিইউ-আরজেডি-র নতুন সরকার ক্ষমতায় আসার পর আজ নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হয়। সেই নিয়েই অভিযোগ শানাল পদ্মশিবির।

কী বলছে বিজেপি?
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল কুমার মোদীর অভিযোগ, মন্ত্রিসভার ৩৩ শতাংশ দুটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতেই তুলে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, যাদব ও মুসলিমদের নিয়েই এই মন্তব্য করেন সুশীল মোদী। নতুন মন্ত্রিসভায় জেডি(ইউ) এবং কংগ্রেস-সহ সব দল মিলিয়ে এই দুই সম্প্রদায়ের ১৩ জন সদস্য রয়েছেন। সেই নিয়েই কি কটাক্ষ? জল্পনা তুঙ্গে। প্রাক্কন উপমুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এবার তেলি এবং তথাকথিত উচ্চবর্ণের কায়স্থদের কোনও প্রতিনিধিত্ব নেই মন্ত্রিসভায়। ক্যাবিনেটে যে রাজপুত জনপ্রতিনিধির সংখ্যা কমেছে, সেটাও উঠে আসে এদিনের কটাক্ষে। তিনি বলেন, 'এই ধরনের সামাজিক বৈষম্য তুলে ধরার ও ফৌজদারি অপরাধে অভিযুক্তদের মন্ত্রিসভায় আনার পিছনে নীতীশ কুমারজি-র কী বাধ্যবাধকতা রয়েছে, সেটা বুঝতে পারছি না।'

নতুন মন্ত্রিসভায় কারা?
মন্ত্রিসভার সম্প্রসারণের ফলে যাঁরা নতুন করে দায়িত্ব পেলেন, তাঁদের বেশিরভাগই আরজেডি-র। সংখ্যার হিসেব বলতে গেলে লালুপ্রসাদ যাদবের দলের তরফে ১৬ জন মন্ত্রিত্ব পেয়েছেন, জেডি(ইউ)-র সদস্যদের মধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন এমন সংখ্যাটা ১১। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র দফতর নিজের হাতে রেখেছেন নীতীশ কুমার। অন্য দিকে, উপমুখ্যমন্ত্রী হয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। তবে সে সঙ্গেই, স্বাস্থ্য, নগরোন্নয়ন, সড়ক নির্মাণ-সহ একগুচ্ছ দফতরের মন্ত্রী করা হয়েছে তাঁকে। বিহারের নতুন পরিবেশ মন্ত্রী হয়েছেন লালুপ্রসাদ যাদবের আর এক ছেলে তেজপ্রতাপ যাদব। কংগ্রেসের দুজনকেও মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। জিতনরাম মানজির দলের এক জনকেও মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একমাত্র নির্দল বিধায়ক সুমিত কুমার সিংহ-ও। উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেই বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি-কে পাশে নিয়ে নতুন সরকার গড়ার রাস্তা খোলেন নীতীশ কুমার। গত ১০ অগাস্ট-ই শপথ নিয়েছেন নীতীশ ও তেজস্বী।
এবার শপথপাঠ করলেন বাকিরা যা নিয়ে কটাক্ষ বিজেপির। প্রতিক্রিয়া দেবে কি চাচা-ভাতিজার সরকার?

আরও পড়ুন:'চোর ধরো, জেলে ভরো', বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ-সুকান্তরা

   


    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget