এক্সপ্লোর

BJP Protest: 'চোর ধরো, জেলে ভরো', বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ-সুকান্তরা

BJP Protest Against Corruption: বিশাল বড় ব্যানার হাতে মিছিল করে এগিয়ে চলেছেন দিলীপ ঘোষ। ব্যানারে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি।

কলকাতাঃ 'চোর ধরো, জেলে ভরো', দুর্নীতির (Corruption) বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ (BJP Agitation) কর্মসূচিতে রাজপথে দিলীপ-সুকান্তরা (Dilip Ghosh and Sukanta Majumdar)। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুর সদরে বিশাল বড় ব্যানার হাতে মিছিল করে এগিয়ে চলেছেন দিলীপ ঘোষ। ব্যানারে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি। আর সঙ্গে লেখা, 'চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো।' আর এই হ্যাসট্যাগেই সোশ্যাল পোস্টে ছড়িয়ে দিয়েছেন দিলীপ-সুকান্তরা।

এদিন ফেসবুকে পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'রাজ্যের যুব সমাজের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়গ্রামে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলাম।' পাশাপাশি সোশ্যাল পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন,'রাজ্যজুড়ে তৃণমূলের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে খড়গপুর রাম মন্দির থেকে এসডিও অফিস পর্যন্ত চোর ধরো, জেলে ভরো কর্মসূচি'তে তিনি অংশ নিয়েছেন। তিনি বলেন, বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি আজ বহু সাধারণ মানুষ সামিল হয়েছিলেন। তাঁদেরও একটাই দাবি তৃণমূলের সকল দুর্নীতিগ্রস্থ নেতাদের শাস্তি চাই।'

মূলত রাজ্যে এযাবৎকালে একাধিক মামলার মধ্যে শিরোনামে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। আর এই মামলার নাম ওঠার সঙ্গে সঙ্গেই যাদের নামটা পর পর উঠে আসে, তারা হলেন পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, ববিতা সরকার এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তচলাকালীনই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একাধিকবার তলব করা হয়েছে পরেশ অধিকারীকে। ববিতা সরকার শেষ অবধি পেয়েছেন বিচার। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট। বিচারে 'সাহসী' পদক্ষেপ নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন, 'ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক সৌমিত্র খাঁ

তবে বহুদিন ধরে চলে আসা এই মামলা বেগ পেতে অনেকটাই দেরি হয়েছিল। তবে আচমকাই প্রেক্ষাপট বদলায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল টাকা, সোনা, দলিল উদ্ধার হয়। তারপরেই গ্রেফতার করা হয় পার্থ-অর্পিতাকে। তারপর পার্থ বলেন, 'আমার টাকা নয়,আমি ষড়যন্ত্রের শিকার।' এদিকে এত বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের পর রাতারাতি দল-মন্ত্রিত্ব থেকে বের করে দেওয়া হয় পার্থকে। 'দোষী প্রমাণিত হলে, যাবজ্জীবন কারাদণ্ড হোক', ইতিমধ্যেই নাম না করে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ-সুজনরা মুখ খুলতে বলেছেন পার্থকে। যদিও এতকাণ্ডের পর পার্থ চট্টোপাধ্যায় মুখে খুলে বলেছেন, 'দিদির সিদ্ধান্ত ঠিক।' তবে বাইশের বাইশগজে এবার ঘটবে কী ? গুঞ্জন রাজ্য-রাজনীতিতে।

সেরা শিরোনাম

Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget