এক্সপ্লোর

Rahul Gandhi: রামচন্দ্রকে ‘পৌরাণিক’ চরিত্র বলে উল্লেখ! বিজেপি-র রোষানলে রাহুল গাঁধী

Lord Rama: লোকসভার বিরোধী দলনেতা রাহুল আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির একটি আলোচনাসভায় অংশ নেন।

নয়াদিল্লি: রামচন্দ্রকে ‘পৌরাণিক চরিত্র’ বলে উল্লেখ। বিজেপি-র রোষানলে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর মানসিকতাকে ‘হিন্দু বিরোধী’, এমনকি ‘রাম বিরোধী’ বলে আক্রমণ শানাল গেরুয়া শিবির। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। 

লোকসভার বিরোধী দলনেতা রাহুল আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির একটি আলোচনাসভায় অংশ নেন। সেখানে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। হিন্দু জাতীয়তাবাদের সামনে বর্তমানে ধর্মনিরপেক্ষ রাজনীতি কোথায় দাঁড়িয়ে, সকলকে একসঙ্গে নিয়ে কীভাবে চলা যেতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হয়। 

সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে গোড়াতেই রাহুল জানিয়ে দেন, ভারতের কোনও মহান সমাজ সংস্কারক এবং রাজনৈতিক চিন্তাবিদ ধর্মান্ধ ছিলেন না। বিজেপি-র আদর্শকে তিনি হিন্দু আদর্শ বলে মনে করেন না বলেও সাফ জানিয়ে দেন।

আর এই প্রসঙ্গেই রামচন্দ্রের উল্লেখ উঠে আসে। রাহুল বলেন, “সত্যের অনুসন্ধান এবং অহিংসাই ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি। ভারতের কোনও মহান ব্যক্তি এমন ছিলেন না বলে জানা নেই আমার। আমাদের পৌরাণিক চরিত্রগুলি, ভগবান রামও তেমনই ছিলেন, তিনি ক্ষমাশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। বিজেপি-র আদর্শকে কোনও ভাবেই হিন্দু আদর্শ বলে মনে করি না আমি।”

রাহুল আরও বলেন, “আমার কাছে হিন্দু আদর্শ অনেক বেশি বহুত্ববাদী, অনেক বেশি স্নেহশীল, সহিষ্ণু এবং উন্মুক্ত। প্রত্যেক রাজ্য, প্রত্যেক সম্প্রদায়ে এমন আদর্শে বিশ্বাসী মানুষ রয়েছেন। সেই আদর্শ বুকে নিয়ে তাঁরা বাঁচেন, তা নিয়েই চলে যান। গাঁধীজি তেমনই একজন ছিলেন। আমার মতে, ঘৃণা এবং রাগের জন্ম হয় ভয় থেকে। আপনি যদি ভীত না হন, কাউকে ঘৃণাও করতে পারবেন না।”

বিজেপি-কে ‘উপদ্রবকারী সংগঠন’ বলেও উল্লেখ করেন রাহুল। তাঁর কথায়, “বিজেপি-র ভাবনাকে কখনওই হিন্দু ভাবনা বলে মনে করি না আমি। ভাবনার নিরিখে ওরা একটি উপদ্রবকারী সংগঠন। এখন রাজনৈতিক ক্ষমতা হাতে পেয়েছে। প্রচুর অর্থ হাতে এসেছে, শক্তি বেড়েছে। কিন্তু ভারতের বড় অংশের চিন্তাশীল মানুষের প্রতিনিধি নয় ওরা।”

রাহুলের ওই বক্তব্য সামনে আসতেই তাঁকে আক্রমণ করতে নেমে পড়েছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রাষ্ট্রদ্রোহী কংগ্রেস, এখন রামদ্রোহী কংগ্রেস। রাহুল গাঁধী বলেছে প্রভূ রাম পৌরাণিক অর্থাৎ কাল্পনিক। এভাবেই ওরা রামমন্দির নির্মাণের বিরোধিতা করে এবং প্রভু রামের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করে’। বিজেপি-র মুখপাত্র সিআর কেশবন, দলের নেতা মনোজ তিওয়ারিও রাহুলকে আক্রমণ করেছেন। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget