এক্সপ্লোর

নীতীশের নেতৃত্বেই বিধানসভা ভোটে লড়বে বিজেপি-জেডি(ইউ), বিহারে সভা করে ঘোষণা অমিত শাহের

বিজেপি-জেডি(ইউ)য়ের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরার চেষ্টা প্রথম ধাক্কা খায় প্রশান্ত কিশোরের কথায়। রাজনৈতিক কৌশল রচনাকারী তথা জেডি (ইউ) সহ সভাপতি আগেই সংসদে বিতর্কিত সিএএ পাশ হওয়ার বিরোধিতা করেছিলেন। অবস্থানে অনড় থেকে রবিবার তিনি ট্যুইট করেন, বিহারে সিএএ-এনআরসি কোনওটাই কার্যকর হবে না। একই সুরে নীতীশ বিহার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনপিআর) প্রয়োগ করবে না বলে জানিয়ে দেন পরদিন। সব দল রাজি হলে বিহার বিধানসভায় সিএএ নিয়ে বিতর্কের পক্ষেও সওয়াল করেন তিনি।

পটনা: বিহারের বৈশালীতে সংশোধিত নাগরিকত্ব আইনের(সিএএ) সমর্থনে প্রচার অমিত শাহের। বিহারে বিজেপির জোট শরিক জেডি(ইউ)-এর প্রধান নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) ইস্যুতে তাঁদের ভিন্ন সুরে কথা বলছেন। তা সত্ত্বেও তাঁর নেতৃত্বেই রাজ্যে বিজেপি-জেডি (ইউ)জোট আগামী বিধানসভা নির্বাচনে লড়বে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিহারে অক্টোবরে বিধানসভা ভোট হতে পারে বলে খবর। বিজেপি-জেডি(ইউ)য়ের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরার চেষ্টা প্রথম ধাক্কা খায় প্রশান্ত কিশোরের কথায়। রাজনৈতিক কৌশল রচনাকারী তথা জেডি (ইউ) সহ সভাপতি আগেই সংসদে বিতর্কিত সিএএ পাশ হওয়ার বিরোধিতা করেছিলেন। অবস্থানে অনড় থেকে রবিবার তিনি ট্যুইট করেন, বিহারে সিএএ-এনআরসি কোনওটাই কার্যকর হবে না। একই সুরে নীতীশ বিহার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনপিআর) প্রয়োগ করবে না বলে জানিয়ে দেন পরদিন। সব দল রাজি হলে বিহার বিধানসভায় সিএএ নিয়ে বিতর্কের পক্ষেও সওয়াল করেন তিনি। শাহ আগে কয়েকটি টিভি সাক্ষাত্কারে চলতি বছর বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীই এনডিএ-র নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন। এই প্রথম বিহারের মাটিতে দাঁড়িয়ে কথাটা ঘোষণা করলেন তিনি। শাহ অবশ্য বিহারে সিএএ-র পক্ষে ব্যাপক জনসমর্থন আছে বলে দাবি করেন, কংগ্রেস নেতা রাহুল গাঁধী, আরজেডি প্রধান লালুপ্রসাদের মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করা উচিত। বলেন, সিএএ-র জন্য কারও নাগরিকত্ব চলে যাবে না। যাঁরা চোখের সামনে ঘরের মেয়েদের ধর্ষণ দেখেছেন, সম্পত্তি হাতছাড়া হয়েছে, নিজেদের ধর্মস্থান অপবিত্র হয়েছে, সেইসব ভারতে পালিয়ে আসা লোকজনকে সাহায্য করতেই সিএএ। লালু, মমতাদিদিকে প্রশ্ন করতে চাই, নমশূদ্র, মতুয়ারা তাঁদের কী ক্ষতি করেছেন যে, তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছেন তাঁরা! বিহারের দলের শক্তি দেখানোর পাশাপাশি রাজ্যবাসী সিএএ-র পক্ষে, এই বার্তা তুলে ধরতে শাহের সভা সফল করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। শাহ বলেন, বিরোধী দলগুলি সিএএ-বিরোধী দাঙ্গা-হাঙ্গামা করিয়েছে, সেজন্যই বিজেপি সারা দেশে সভা করছে ওদের চক্রান্তের কথা মানু্ষকে জানানোর জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget