এক্সপ্লোর

২০১৪-য় পেয়েছিল ১১টি, ফঢ়নবিশের নিজের জেলা নাগপুরেই ১২ আসনের মধ্যে বিজেপি কমে হল ৬

খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের আরেক হেভিওয়েট নেতা নিতিন গডকরীর নিজের জায়গা। সেই নাগপুরেই এবার খারাপ ফল করেছে বিজেপি।

নয়াদিল্লি: খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের আরেক হেভিওয়েট নেতা নিতিন গডকরীর নিজের জায়গা। সেই নাগপুরেই এবার খারাপ ফল করেছে বিজেপি। ২০১৪-র বিধানসভা ভোটে ১২টির মধ্যে ১১টিই পেয়েছিল তারা। ৫ বছর পর তাদের প্রাপ্ত আসন সংখ্যা নেমে এল মাত্র ৬-এ। বাকিগুলির মধ্যে কংগ্রেস ৪টি, এনসিপি ১টি পেয়েছে। একটিতে জিতেছেন নির্দল প্রার্থী। কংগ্রেস নাগপুর সিটি ও নাগপুর গ্রামীণ এলাকায় ২টি আসন পেয়েছে। এনসিপি, নির্দল প্রার্থী গ্রামীণ এলাকায় একটি করে আসন জিতেছে। নাগপুর উত্তরে (তফসিলি সংরক্ষিত) বর্তমান বিজেপি বিধায়ক মিলিন্দ মানেকে ২০৬৯৪ ভোটে হারিয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস প্রার্থী নিতিন রাউত। কংগ্রেসের নাগপুর সিটি প্রধান বিকাশ ঠাকরে নাগপুর পশ্চিম কেন্দ্রে ৬৩৬৭ ভোটে নিকটতম বিজেপি প্রার্থী সুধাকর দেশমুখকে পরাস্ত করেছেন। দেশমুখ বিধায়ক ছিলেন। আবার সাওনার কেন্দ্রে বর্তমান কংগ্রেস বিধায়ক সুনীল কেদার ২৫৯৫৬ ভোটে বিজেপির রাজীব পোতদারকে পরাজিত করেছেন। উমরেদ কেন্দ্রে জিতেছেন কংগ্রেসের রাজু পারওয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি বিধায়ক সুধীর পারওয়েকে তিনি ১৮০২৯ ভোটের ব্যবধান হারিয়েছেন। কাতোলে প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখ নিকটতম বিজেপি প্রার্থী চরণসিংহ ঠাকুরকে পরাজিত করেছেন ১৭০৫৭ ভোট। বিদ্রোহী শিবসেনা তথা নির্দল প্রার্থী আশিস জয়সওয়াল বিজেপির বর্তমান বিধায়ক মল্লিকার্জুন রেড্ডিকে ২৪৪১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নাগপুর গ্রামীণেপ রামটেক কেন্দ্রে। নাগপুর দক্ষিণে কংগ্রেসের গিরীশ পান্ডব হেরেছেন বিজেপির মোহন মাতের কাছে, ৪০১৩ ভোটে। নাগপুর সেন্ট্রালে যুব কংগ্রেস নেতা বান্টি শেলকে বিজেপির বর্তমান বিধায়ক বিকাশ কুম্ভারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৪১২৪ ভোটে হেরে গিয়েছেন। কাম্পতি কেন্দ্রে কংগ্রেসের সুরেশ ভোয়ারকে ১১১১৬ ভোটে পরাজিত করেছেন বিজেপির টেকচাঁদ সাওয়ারকর।

সেরা শিরোনাম

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget