এক্সপ্লোর

Bhatpara Municipality Tender Scam: আজ ভবানীভবনে যাচ্ছেন না অর্জুন সিংহ, চিঠি দিয়ে জানালেন সিআইডি-কে 

আজ ভবানীভবনে যাচ্ছেন না বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় পাঠানো হয়েছিল নোটিস।নোটিস পাঠিয়ে আজই তলব করেছিল সিআইডি।


কলকাতা: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ আজ ভবানীভবনে যাবেন না। আর্থিক দুর্নীতির এক  মামলায় তাঁকে নোটিস পাঠিয়ে তলব করেছিল সিআইডি।  আজই তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু অর্জুনের দাবি, তিনি গতকালই সিআইডি-র তদন্তকারী অফিসারকে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে ভবানীভবনে যেতে পারবেন না। যদি ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয়, তাহলে তাতে তিনি অংশ নেবেন।  

উল্লেখ্য, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে তলব করেছিল সিআইডি। জালিয়াতি, প্রতারণার অভিযোগে অর্জুন সিংহকে নোটিস দেওয়া হয়েছে সিআইডির তরফে। ২৫ মে সকাল ১১টায় ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।

জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংহ-র বিরুদ্ধে।২০১০ থেকে ২০১৯ পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ। সাড়ে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগে  অর্জুন সিংহকে তলব করা হয়ে। 

গত বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা জগদ্দল মেঘনা মোড়ের মজদুর ভবনে অর্জুন সিংয়ের বাড়ি পৌঁছে যান। তবে সেই সময়ে অর্জুন সিং বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করে সিআইডি-র তদন্তকারী দল। এরপর তাঁর বাড়িতেই নোটিস দিয়ে লাগিয়ে যায় সিআইডি। দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুরের বিজেপি সাংসদকে ডাকা হয়ে বলেই জানা গিয়েছিল। জানা গিয়েছে, আর্থিক দুর্নীতির মামলায় নোটিস দেওয়া হয়েছে অর্জুন সিংহ-র ভাইপোকেও। তাঁকেও ২৫ তারিখ ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছে। 
বছর তিনেক আগে অবৈধভাবে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ব্যাঙ্কের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়। এরপর জানা যায়, ২০১৮র অক্টোবরে দু-‌দফায় কাগজে কলমে সবমিলিয়ে ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে। কিন্তু সেই টাকা যায় অন্য অ্যাকাউন্টে। এই দুর্নীতিতে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন সিইও চন্দ্রনাথ ভট্টাচার্যেরও। ঘটনায় এক আধিকারিক-সহ ওই ঠিকাদারকেও গ্রেফতার করা হয়। 
এই  ঘটনাতেই নাম জড়িয়ে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর বিরুদ্ধে ১৩ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ ওঠে। আর এই টাকা ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের। এই ঘটনায় তল্লাশিও চালানো হয় সাংসদের বাড়িতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অর্জুন সিংহ।
ঘটনায় ওয়াকিবহাল মহল বলছে নারদকাণ্ডে ফিরহাদদের গ্রেফতারির পাল্টা চাপ হিসেবেই এই পদক্ষেপ তৃণমূলের। যদিও এই বিষয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget