এক্সপ্লোর

Love Jihad: প্রেম ভাল শব্দ, তাতে জেহাদ জুড়লেই বিষ! হিন্দু মেয়েদের নিলাম চলছে, বিদেশ থেকে টাকা আসছে, সরব সাক্ষী

লাভ জেহাদের নামে হিন্দু মেয়েদের নিলাম করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আরও বলেন, ভুয়ো নাম, পরিচয় দিয়ে তাদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা হচ্ছে, সন্ত্রাসবাদী জন্ম দিচ্ছে তারা। তারপর তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এই কাজের জন্য জেহাদিদের লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে।

ফিরোজাবাদ: লাভ জেহাদ নিয়ে চাঞ্চল্য়কর দাবি সাক্ষী মহারাজের। মাঝেমধ্য়েই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। অতীতে মুসলিমদের সংখ্যা হু হু করে বাড়ছে, তার মোকাবিলায় হিন্দু মহিলাদের বেশি করে পুত্রসন্তান জন্ম দেওয়ার ডাক দিয়ে সমালোচিত হন তিনি। এবার উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ লাভ জেহাদের নামে হিন্দু মেয়েদের নিলামে তোলা হচ্ছে, এজন্য বিদেশ থেকে টাকা আসছে বলে অভিযোগ করলেন। ফিরোজাবাদ জেলার জাসরানা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাটিকারা গ্রামে এক বেসরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন সাক্ষী। লাভ জেহাদ ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেন সেখানে। বলেন, প্রেম-ভালবাসা খুব ভাল শব্দ। প্রেম-ভালবাসার বিয়ের রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। কারও তাতে আপত্তি করার কথাই নয়, কিন্তু প্রেম-ভালবাসার সঙ্গে জেহাদ যোগ হলেই ব্য়াপারটা বিষাক্ত হয়ে ওঠে। লাভ জেহাদের নামে হিন্দু মেয়েদের নিলাম করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আরও বলেন, ভুয়ো নাম, পরিচয় দিয়ে তাদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা হচ্ছে, সন্ত্রাসবাদী জন্ম দিচ্ছে তারা। তারপর তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এই কাজের জন্য জেহাদিদের লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে। বিদেশ থেকে অর্থ আসছে, মসজিদ-মাদ্রাসা থেকে পুরো বিষয়টা পরিচালিত হয়। বিশ্বজুড়ে হিন্দু সংস্কৃতি ধ্বংস করার চক্রান্ত চলছে। প্রেমের বিয়ে ৯৯ শতাংশ সফল, কিন্তু লাভ জেহাদের বিয়ে ৯৯ শতাংশ ব্যর্থ বলেও মন্তব্য় করেন মহারাজ। লাভ জেহাদ মোকাবিলায় দেশব্যাপী আইন চালুর দাবিও করেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB News Live Updates: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
India-Iran Relations: টাকা-পয়সা নিয়ে ঝামেলার জেরেই কি গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? মুখ খুলল ভারত…
টাকা-পয়সা নিয়ে ঝামেলার জেরেই কি গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? মুখ খুলল ভারত…
Jeetu Kamal: নিজের ছবিতেই মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধেই অভিনব প্রতিবাদ জীতুর
নিজের ছবিতেই মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধেই অভিনব প্রতিবাদ জীতুর
Fake Toothpaste: টুথপেস্টও ফেক? দিল্লিতে নকল টুথপেস্ট তৈরির চক্রের পর্দা ফাঁস, ভিডিও দেখে স্তম্ভিত সকলে
টুথপেস্টও ফেক? দিল্লিতে নকল টুথপেস্ট তৈরির চক্রের পর্দা ফাঁস, ভিডিও দেখে স্তম্ভিত সকলে

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget