এক্সপ্লোর

"মমতা সরকার স্বৈরতান্ত্রিক, ফ্যাসিস্ত", আক্রমণ বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর, "আপনাদের বস ঘৃণার মাধ্যমে গোটা দেশকে ধ্বংস করেছে", পাল্টা নুসরত

রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিজেপি

কলকাতা: গত মাসে হাওড়ায় বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে হিংসার জেরে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিজেপি। লোকসভার স্পিকারের কাছে এই নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।

সোমবারই বিজেপির উপর হামলার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি সাংসদ। সংবাদসংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী সূর্য বলেছেন, ’’মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরতান্ত্রিক, ফ্যাসিস্ত সরকার যাতে এবারের ভোটে বিদায় নেয়, আমরা তা নিশ্চিত করব। বিবেকবান ভারতীয়, এবং যারা ভারতের সংবিধানকে মূল্য দেন, সম্মান করেন তাদেরকে বলব পশ্চিমবঙ্গের এই ফ্যাসীবাদী শাসনের বিরুদ্ধে সরব হোন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করুন।‘‘

বিজেপি সাংসদের আক্রমণের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন, তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। ট্যুইটারে তিনি লেখেন, ’’এই ধরনের হাস্যকর মন্তব্য চেয়ে তেজস্বী সূর্য আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন প্রকৃত ফ্যাসিস্ত কারা। বিজেপিতে আপনাদের যিনি বস, ২০১৪ সাল থেকে তিনি স্বৈরতন্ত্র ও ঘৃণার মাধ্যমে গোটা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।‘‘

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে নেমে পড়েছে বিজেপি। দলীয় কর্মী, সমর্থকদের খুনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবির। গত সপ্তাহেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি। এমনকি রাজ্য বিধানসভার ভোটে ২০০ আসন পাওয়ার লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন তিনি। সংগঠন মজবুত করার বার্তাও দিয়েছেন তিনি। নাগরিকত্ব আইন থেকে বিজেপি যে পিছু হটেনি তাও বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। অতিমারির জন্য তা পিছিয়ে গেলেও, পশ্চিমবঙ্গেও এই আইন লাগু হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget