এক্সপ্লোর

সুপ্রিম কোর্টে স্বস্তি বিজেপির, এখনই কৈলাস-মুকুলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না পুলিশ

বিজেপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

নয়াদিল্লিসুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিজেপি। কৈলাস-মুকুলদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিতে পারবে না রাজ্য পুলিশ। নিরপেক্ষ তদন্তের জন্য মামলা দেওয়া হোক সিবিআইকেআর্জি মামলাকারীদের । বিভিন্ন সময়বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেএকাধিক থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। সেই এফআইআর-এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এই সংক্রান্ত মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২ সপ্তাহর মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে,  আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্তঅভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। বিজেপি নেতাদের অভিযোগরাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।  সিবিআইকে মামলা হস্তান্তরের আর্জি জানান মামলাকারীরা। এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারির প্রথম সপ্তাহে। তার আগেই রাজ্যের কাছে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেযতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছেততদিন কৈলাস-মুকুলদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। অর্থাৎ তাঁদের আটক বা গ্রেফতার করা যাবে না। সর্বোচ্চ আদালতের নির্দেশে স্বস্তিতে বিজেপি শিবির। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, প্রজাতন্ত্রের জয়। পাল্টা কটাক্ষ করেছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আক্রমণের সুরে তিনি বলেন, চোরের মায়ের বড় গলা। সুপ্রিম কোর্ট সাধারণভাবে এই নির্দেশই দেয়। উল্লেখ্য, এর আগে ভারতী ঘোষের সোনা পাচার মামলাতেও একই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতী ঘোষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget