এক্সপ্লোর

কাশ্মীরে বাড়ির কাছেই সন্ত্রাসবাদীদের গুলিতে হত বিজেপি সরপঞ্চ

গত ৪৮ ঘন্টারও কম সময়ে এমন হামলার ঘটনা দ্বিতীয়বার ঘটল। গতকাল জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্য়াহার, তার বিশেষ রাজ্যের মর্যাদা বিলোপের প্রথম বর্ষপূর্তির আগের দিন ৪ আগস্ট বিকালে আখরান কাজিগুন্দ এলাকায় সন্ত্রাসবাদীদের গুলিতে মারাত্মক জখম হন বিজেপির পঞ্চ আরিফ আহমেদ।

শ্রীনগর: কাশ্মীরের কুলগামে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি সরপঞ্চ। সাজ্জাদ আহমেদ খান্ডে নামে নিহত সরপঞ্চ কুলগামের ভেসু এলাকায় নিজের বাড়ির বাইরে আক্রান্ত হন। হামলার পর বুলেটবিদ্ধ খান্ডেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। জানা গিয়েছে, অন্য আরও সরপঞ্চদের সঙ্গে পরিযায়ীদের জন্য সুরক্ষিত শিবিরেই থাকছিলেন খান্ডে। বুধবার সকালে তিনি শিবির থেকে বেরন ভেসুতে বাড়ি যাবেন বলে। রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে তাঁর ওপর আক্রমণ হয় বলে জানা গিয়েছে। গত ৪৮ ঘন্টারও কম সময়ে এমন হামলার ঘটনা দ্বিতীয়বার ঘটল। গতকাল জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্য়াহার, তার বিশেষ রাজ্যের মর্যাদা বিলোপের প্রথম বর্ষপূর্তির আগের দিন ৪ আগস্ট বিকালে আখরান কাজিগুন্দ এলাকায় সন্ত্রাসবাদীদের গুলিতে মারাত্মক জখম হন বিজেপির পঞ্চ আরিফ আহমেদ। এখনও তাঁর চিকিত্সা চলছে। ঘাড়ে গুলির ক্ষত নিয়ে তিনি কাজিগুন্দ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget