এক্সপ্লোর

BJP : বিজেপির 'পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস' ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার দিলীপ-শুভেন্দু

বিজেপির 'পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস' ঘিরে ধুন্ধুমার। মহামারী আইনে গ্রেফতার দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা।

কলকাতা : বিজেপির 'পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস' ঘিরে ধুন্ধুমার। রানি রাসমণি অ্যাভনিউতে ধুন্ধুমার বাধে। পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে 'বাধা' দেওয়ার অভিযোগ। পরে মহামারী আইনে গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরীদের।

বিজেপির তরফে আজ প্রথমে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি ছিল। সেখানে বিক্ষোভ, অবস্থান করার জন্য জড়ো হন দলের নেতা-কর্মীরা। সেখানে সৌমিত্র খাঁ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের গ্রেফতার করা হয়।

এর পর রণকৌশল বদলে দেয় বিজেপি নেতৃত্ব। গাঁধী মূর্তির পাদদেশে এসে বসে পড়েন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, জয়প্রকাশ মজুমদাররা। ঘটনাস্থানে পুলিশ আসে। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, এই কর্মসূচির কোনও অনুমতি নেই। এর পরই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যাঁরা ছিলেন, তাঁদের গ্রেফতার করা হয়। মহামারী আইনে গ্রেফতার করা হয় তাঁদের। সেখান থেকে তাঁদের লালবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে বলা হচ্ছে, এই কর্মসূচির কোনও অনুমতি ছিল না। সেই কারণেই এই গ্রেফতার।

এদিকে কেন্দ্রীয় বাহিনী- রাজ্য পুলিশের মধ্যেও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বাধা দানের অভিযোগ ওঠে। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অবস্থানে বসে বিজেপির মহিলা মোর্চা। দেবশ্রী চৌধুরী অবস্থানে বসেন। তাঁর সঙ্গে সামিল হন দলের অন্য মহিলা নেত্রীরা। পরে মহিলা পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় দেবশ্রী চৌধুরী সহ দলের অন্য নেত্রীদের। উল্লেখ্য, বাঁকুড়ায় এদিন দলীয় এই কর্মসূচিতে যোগ দেন রাজু বন্দ্যোপাধ্যায়।  

এদিকে আজ রাজ্য সরকারের খেলা হবে দিবস। এদিন ইকো পার্কে শরীর চর্চা করতে এসে খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে। বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget