এক্সপ্লোর

Sunil on Suvendu : শুভেন্দু যে প্রতিজ্ঞা করেছিলেন, তার এক অক্ষরও মানেননি ; সুর চড়ালেন সুনীল

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রণকৌশল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিলেন সুনীল মণ্ডল।

রানা দাস, কমলকৃষ্ণ দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়, গলসি : মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর এবার বেসুরো সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হলেন বর্ধমান পূর্বের সাংসদ।

তিনি বলেছেন, "যাঁরা তৃণমূল থেকে গেছেন, বিজেপি তাঁদের মানতে পারছে না। ঠিক সহ্য করতে পারছে না। সমঝোতায় গন্ডগোল হচ্ছে। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। তথাগত যে কথাগুলো বলেছেন, অন্যায় বলেছেন। দিলীপ ঘোষও সেটা বলেছেন। এগুলো রাজনৈতিক কথা নয়। পচা শামুকে পা কাটে। একটা ভোটের অনেক দাম। প্রবাসী যাঁরা এসেছিলেন, তাঁরা বাংলার কী বুঝবেন ? বাংলার সেন্স আছে তাঁদের ? ভোটের আগে এসে তাঁরা বাংলার মানুষের মন জয় করবেন ? এই জায়গাটা আমি ঠিক ভাবিনি।"

একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বলেন, "শুভেন্দু সম্বন্ধে আমি একটা কথাও বলব না। শুভেন্দু সর্বপ্রথম আমার বাড়িতে এসেছিল। আমার কাছে যা প্রতিজ্ঞা করেছিল, তার একটাও অক্ষর মানেনি। সেদিন শুভেন্দু বলেছিল, দুই দাদা-ভাই একসঙ্গে সাংগঠনিক নেতৃত্বে আসব।"

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রণকৌশল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে সুনীলও রাজনৈতিক অবস্থান বদল করতে চলেছেন ? যদিও এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, "বিজেপি হেরে যাওয়ায় সুনীল মণ্ডলের মোহ ভেঙেছে। তাই দলে ফিরে আসার ধান্দা করছেন। এইসব মানুষ তৃণমূলে থাকার যোগ্য নন বলে মনে করি।"

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের সময় কাটোয়ায় সভা করতে গিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি নেতা সুনীল মণ্ডল। তিনি বলেছিলেন, নির্বাচনের পর কাটোয়ায় তৃণমূল প্রার্থী রবি চ্যাটার্জীর বিচার হবে। কাটোয়া ছেড়ে যাতে পালাতে না পারেন, সেজন্য বিজেপি কর্মীরা কাটোয়া শহর ঘুরে রাখুন।

এখন বিজেপির অভ্যন্তরে সুনীলের বেসুরো হওয়া এবং তৃণমূলে ফেরার জল্পনায় রীতিমতো অসন্তুষ্ট কাটোয়ার ৬ বারের বিধায়ক। তৃণমূল বিধায়ক ও কাটোয়ার পুর প্রশাসক বলেন, যেটুকু জানি সুনীল মণ্ডল সম্পর্কে অনেক আগে থেকেই খারাপ ধারনা পোষণ করতেন মুখ্যমন্ত্রী। যার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের জন্য লোকসভায় চিঠি দিয়েছে, আমার মনে হয় তাঁকে দলে ফিরিয়ে নেবে না।

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget