এক্সপ্লোর

Bangladesh News : 'নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, ওড়িশা ফেরত দাও', শাড়ি পোড়ানোর পর নয়া হুঙ্কার রিজভির

উস্কানিমূলক মন্তব্য়  করেন বিএনপি-র যুগ্ম মহাসচিব।  'আমরা প্রত্যেকটি দিক থেকে এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।'  

কলকাতা : অশান্ত এই বাংলাদেশে সোমবার যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। আর দু'দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠকের আগেই রবিবার ভারত-বিদ্বেষের সুর আরও চড়াল বাংলাদেশ। কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভের প্রতিবাদে ঢাকায় এদিন ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দিয়েছিল বিএনপি-র তিন সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নয়া পল্টনে এদিন জমায়েত হয় BNP-র সদস্যরা। সেখান থেকে ভারতীয় হাইকমিশনের দিকে এগোতে শুরু করে মিছিল। তার আগেই উস্কানিমূলক মন্তব্য়  করেন বিএনপি-র যুগ্ম মহাসচিব।  

আগে সরাসরি এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিয়েছিলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক। আর এবার আরও এক ধাপ এগিয়ে ভারতের তিন রাজ্য বাংলা, বিহার , ওড়িশা দাবি করে বসলেন তিনি ! বললেন, 'আমরা একেবারে নিরাবলম্বন নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ-পাতাল-ভূমি-বারি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনী, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। ১৮ কোটির দেশের বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।'  

তিনি আরও বলেন, ‘ তোমরা (পড়ুন, ভারত) যদি ওটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব, আমাদের নবান্ন সিরাজদৌল্লার বাংলা, বিহার, ওড়িশা ফেরত দাও আমাদের। আমাদের ওটা ফেরত দিতে হবে।'                                                       

এতদিন ভারত থেকে আলু-পেঁয়াজ আমদানি করলেও, সম্প্রতি জার্মানি, স্পেন, পাকিস্তান, তুরস্ক থেকে সেগুলি আমদানি করা যায় কিনা, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এরকম একের পর এক ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কমেছে উষ্ণতা ! এই অবস্থায় সোমবার বসছে দুই দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠক। অনেকে প্রশ্ন তুলছেন, এবার কি বাংলাদেশকে কড়া বার্তা দেবে ভারত? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন :

'বর্ষবরণের রাতে আতসবাজিতে না', বাংলাদেশে এবার উৎসব পালনেও তালিবানি ফতোয়া? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget