এক্সপ্লোর

বউবাজার: ছাড়পত্র ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের, আগামীকাল থেকেই ভাঙার কাজ শুরু

শুরু হল গ্রাউটিংয়ের কাজও। রাসায়নিকের সঙ্গে সিমেন্ট মিশিয়ে উপর থেকে মাটি শক্ত করার কাজ করছে কেএমআরসিএল কর্তৃপক্ষ।

কলকাতা: বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার ছাড়পত্র দিলেন বাড়ি মালিকরা। আগামীকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরুর সম্ভাবনা। প্রথম দফায় দুর্গা পিটুরি লেনের ৫টি ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ শুরু করবে কলকাতা পুরসভা। এছাড়াও, মদন দত্ত লেনের কয়েকটি বাড়িও খালি করতে হতে পারে বলে মৌখিকভাবে বাসিন্দাদের আজ জানিয়েছে কেএমআরসিএল কর্তৃপক্ষ। অন্যদিকে, বউবাজার বিপর্যয়কাণ্ডে মাটির ক্ষয় পুরোপুরি রোধ করা না গেলেও, ক্ষয়ের হার অনেকটাই কমেছে। মাটির বুনোট ধরে রাখতে সুড়ঙ্গে তিনটি স্তরে কংক্রিটের দেওয়াল তৈরির কাজ চলছে। প্রথম স্তরে কংক্রিট ও স্টিলের দেওয়াল, দ্বিতীয় স্তরে বালির বস্তা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। তৃতীয় স্তরেও কংক্রিট ও স্টিলের দেওয়াল তৈরির কাজ পঞ্চাশ শতাংশ হয়ে গিয়েছে। অন্যদিকে, বউবাজারের গৌর দে লেনেও এবার শুরু হল গ্রাউটিংয়ের কাজ। রাসায়নিকের সঙ্গে সিমেন্ট মিশিয়ে উপর থেকে মাটি শক্ত করার কাজ করছে কেএমআরসিএল কর্তৃপক্ষ। এর আগে স্যাকরাপাড়া লেন ও দুর্গা পিটুরি লেনেও গ্রাউটিংয়ের কাজ করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারের বিস্তীর্ণ এলাকায় বাড়িতে ফাটল ধরায়, বাড়ি হেলে পড়ার পর থেকেই মাটি শক্ত করতে গ্রাউটিংয়ের কাজ শুরু করেছে কেএমআরসিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget