এক্সপ্লোর

ইভটিজারদের ধাওয়া, বুলন্দশহরে বাইক দুর্ঘটনায় মৃত্যু মার্কিন মুলুকে গবেষণারত মেধাবী ছাত্রীর

চা বিক্রেতার মেয়ে সুদীক্ষা ২০১৮ সালে রাজ্য ইন্টারমিডিয়েট পরীক্ষায় জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন...

নয়াদিল্লি: মার্কিন মুলুকে গবেষণারত ছাত্রীর উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত্যু। ইভটিজাররা ধাওয়া করায় দুর্ঘটনা, দাবি মৃতের পরিবারের।

সুদীক্ষা ভাটি নামে ওই ছাত্রী আমেরিকায় গবেষণারত। করোনা আবহে দেশে ফেরেন তিনি। পরিবারের দাবি, ২০ অগাস্ট মার্কিন মুলুকে ফিরে যাওয়ার আগে কাকার স্কুটার চড়ে বুলন্দশহরের সিকান্দ্রাবাদে মামারবাড়িতে যাচ্ছিলেন ওই পড়ুয়া।

পরিবারের অভিযোগ, সোমবার রাস্তায় মোটরবাইক নিয়ে ধাওয়া করে ইভটিজাররা। ইমার্জেন্সি ব্রেক কষে বাইক নিয়ে আড়াআড়িভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরে দুই যুবক।

তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ইভটিজারদের বাইকে ধাক্কা মারে ছাত্রীর কাকার স্কুটার। ছিটকে পড়ে যান তরুণী। মাথায় গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।

উত্তরপ্রদেশের দাদরি জেলার একটি প্রত্য়ন্ত গ্রামের চা-বিক্রেতার মেয়ে সুদীক্ষা ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন। মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় একসময়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন সুদীক্ষা।

গরিব পরিবারের থেকে উঠে আসা সুদীক্ষা ২০১৮ সালে রাজ্য ইন্টারমিডিয়েট পরীক্ষায় জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন। এরপরই উচ্চশিক্ষার জন্য তাঁকে ৩ কোটি ৮০ লক্ষ টাকার স্কলারশিপ দেয় এইচসিএল। আর্থিক অনুদান পেয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন সুদীক্ষা।

জীবনে অনেক স্বপ্ন ছিল ছাত্রীর। তাঁর মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল। ভবিষ্য়তে দেশের জন্য নামও করতে পারতেন এই প্রতিভাবান তরুণী। কিন্তু, সব স্বপ্ন, সব সম্ভাবনা এক নিমেশে শেষ হয়ে গেল।

সেরা শিরোনাম

Middle Class Housing: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget