এক্সপ্লোর

আমাজনের অগ্নিকাণ্ড ‘ডাহা মিথ্যা’! দাবি ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর

তিনি বলেন, আমাজনে অগ্নিকাণ্ড বাড়ছে বলে যে দাবি করা হচ্ছে, তা মিথ্যা। কাজেই সঠিক সংখ্যার জানান দিয়ে আমাদের পাল্টা লড়াই চালিয়ে যেতে হবে।

রিও ডি জেনেইরো: মাঝেমধ্যেই কিছু অদ্ভুত কথা বলে বিতর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। এবার তিনি টেনে নিয়ে এলেন আমাজন জঙ্গলে আগুন লাগার প্রসঙ্গ। সারা বিশ্বের মানুষ যে ঘটনার ছবি দেখেছে, খবর পড়েছে, হা-হুতাশ করেছে, সে ঘটনাকে ডাহা মিথ্যা বলে রাতারাতি উড়িয়ে দিতে চাইলেন তিনি। রেন ফরেস্টে অগ্নিকান্ডের ঘটনার অস্তিত্বের কথাই অস্বীকার করলেন তিনি। বললেন, যাঁরা এসব বলছেন,  তাঁরা বনের ভিতর কোনও আগুন খুঁজে পাবেন না। এক সিকি হেক্টর বনও উজাড় হয়েছে বলে তাঁরা দেখাতে পারবেন না। বৃষ্টিপ্রধান অঞ্চলের এই বনকে রক্ষায় আমাজন দেশগুলোর মধ্যে হওয়া লেটিসিয়া চুক্তির অংশীদার দেশগুলোর বৈঠকে প্রাক্তন এই সেনাপ্রধান এমন দাবি করেছেন। তিনি বলেন, আমাজনে অগ্নিকাণ্ড বাড়ছে বলে যে দাবি করা হচ্ছে, তা মিথ্যা। কাজেই সঠিক সংখ্যার জানান দিয়ে আমাদের পাল্টা লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু ব্রাজিল সরকারের প্রকাশিত তথ্য থেকেই জানতে পারা যাচ্ছে যে, অঞ্চলজুড়ে অগ্নিকাণ্ড বাড়ছে। গত বছরও আমাজনে আগুনের কথা অস্বীকার করেছিলেন বোলসোনারো নিজেই।মঙ্গলবার তিনি যখন অগ্নিকাণ্ডের কথা অস্বীকার করছেন, তখনও বিচ্ছিন্ন আমাজন শহর আপুইতে দিনের বেলায় আগুনের কুণ্ডলী আকাশের দিকে উঠতে দেখা গিয়েছে। বোলসোনারো বলেন, গ্রীষ্মমণ্ডলীয় এ বনাঞ্চলে আগুন ধরে না। আগুন ও বন নিধনের বিরুদ্ধে আমরা সর্বাত্মক লড়াই করছি। কিন্তু তার পরও আমাদের সমালোচনা করা হচ্ছে। বোলসোনারো-র মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনায় নেমেছেন অনেকই। বার বার যে আগুন জঙ্গলে দেখা গিয়েছে তাকে কেমন করে ব্রাজিলের প্রেসিডেন্ট মিথ্যা বলে চালাতে চাইছেন তা অনেকই বুঝতে পারছেন না। ২০১৯ সালের অগস্ট মাসে জঙ্গলটিতে অগ্নিকাণ্ড বেড়ে গিয়েছিল। চলতি মাসে তা আরও খারাপের দিকে গিয়েছে। অগস্টের প্রথম ১০ দিনে এক হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।যা গত বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি। কিন্তু মঙ্গলবার দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের নেতাদের সঙ্গে আলাপকালে তাদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বোলসোনারো বলেন, আমাজনের উপর দিয়ে বিমানযোগে দূরবর্তী শহর বোয়া ভিস্টা থেকে মানোস পর্যন্ত পর্যবেক্ষণ করেও কেউ একটি অগ্নিকাণ্ডের ঘটনাও দেখতে পাবেন না।

সেরা শিরোনাম

NASA Moon Base: চাঁদে মানুষের প্রথম স্থায়ী ঘাঁটি বানাচ্ছে NASA! ৩ ধাপে তৈরি হবে ‘Moon Base’, লক্ষ্য মঙ্গল অভিযান
চাঁদে মানুষের প্রথম স্থায়ী ঘাঁটি বানাচ্ছে NASA! ৩ ধাপে তৈরি হবে ‘Moon Base’, লক্ষ্য মঙ্গল অভিযান
Pradhan Mantri Shram Yogi Maan-dhan: অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন, এই প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন নাম নথিভুক্ত?
অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন, এই প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন নাম নথিভুক্ত?
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
ABP Ananda Top 10,15 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

BJP Government : 'উনি ভাঙা ঢোল, যেভাবে বাজায় সেভাবেই উনি বেজেছেন'। বললেন শাখারভ সরকার।
BJP News: '১০ হাজার টাকা দিয়ে নমিনেশন করেছে, এই টাকাটা বাঁচাতে পারবেন না', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Chandranath Rath Death :
TMC News: মানুষের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলি,আমাদের প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় : রবিউল আলম
Bhangar Incident : ফের উত্তপ্ত ভাঙড়, ISF কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | TMC VS ISF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget