এক্সপ্লোর

Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে

Road Accident : জখমদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুম্বই : নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা বাসের। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত দুই-তিনজনের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক খবর অনুয়ায়ী, প্রায় ১৪টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এরমধ্যে ১২-১৩টি অটো। দুর্ঘটনার জেরে একের পর এক গাড়িতে বড়রকম ক্ষতি হয়েছে। জখমদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বইয়ে আন্ধেরি পশ্চিমের ঘটনা।

দুর্ঘটনার পর বাসচালক জানিয়েছেন, ব্রেক ফেল করে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। ব্রেক ফেল করে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি রাস্তার একাংশ আটকে রাখায় ব্যস্ত আন্ধেরি পশ্চিম এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ঘটনার পরপরই পুলিশ ও পুর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক ও রাস্তা পরিষ্কারের ব্যবস্থা করে।

দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অটো ও অন্যান্য যানবাহনগুলি দেখা যাচ্ছে এবং ঘটনাস্থলের চারপাশে বিপুল জনসমাগম হয়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিনকয়েক আগেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। স্কুলে যাওয়ার পথে উল্টে যায় ৫০ জন ছাত্র-ছাত্রীবাহী স্কুলবাস। দুর্ঘটনায় ১৫ জন ছাত্র জখম হয়। রাস্তার একপাশে পুরো উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন অনেকে। মহারাষ্ট্রের আহিল্যানগরে ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় স্কুলবাসটি। তাতে একের পর এক ছাত্র জখম হয়। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। 

তারও কয়েকদিন আগে মহারাষ্ট্রে স্কুলবাসের ওপর উপড়ে পড়েছিল আস্ত বট গাছ। সেইসময় বাসটিতে ছিল বেশ কয়েকজন ছাত্র। দুর্ঘটনার জেরে ১১ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। জখম হয় আরও চারজন। মহারাষ্ট্রের চেম্বুরে একটি বেসরকারি স্কুলবাসে ঘটনাটি ঘটে। দুপুর ২টো ৫৮ মিনিট নাগাদ চেম্বুরে হেরিজেট প্রাইডের কাছে ১১ নম্বর রোডে দুর্ঘটনাটি ঘটে। খবরটি BMC, মুম্বই দমকলে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল।

তিলক নগরের ওই বেসরকারি স্কুলের ১৮ জন ছাত্রকে বাড়ি পৌঁছে দিচ্ছিল স্কুলবাসটি। কাছেপিঠেই থাকা পাঁচ ছাত্র ইতিমধ্যেই নেমে পড়েছিল। বাকিরা স্কুলবাসেই ছিল। যে সময় গাছটি উপড়ে পড়ে সেই সময় বাসটিতে ১৩ জন স্কুলছাত্র ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে ছাত্রদের উদ্ধার করেন বাসের কন্ডাক্টর। ৫ জন ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চারজন ছাত্রের অবস্থা স্থিতিশীল। তবে, বছর ১১-র এক ছাত্র বিহান শ্রীবাস্তবের মৃত্যু হয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget