এক্সপ্লোর

‘বয়কট চিন’: ভারতে চিনের ৪ হাজার কোটি টাকার রাখি ব্যবসায় ধাক্কা দেওয়ার প্ল্যান, বাজারে ‘হিন্দুস্তানি রাখি’ আনছে বণিক সংগঠন

সংগঠনের তরফে সুশীল জৈন বলেন, ‘এ বছর আমরা চিনের তৈরি রাখি কিংবা রাখি তৈরিতে চিনের উপকরণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সিএআইটি-এর মহিলা সদস্যদের হাত দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ৫ হাজার রাখি পৌঁছে দেওয়া হবে। সেগুলি তিনি সীমান্তে জওয়ানদের কাছে পাঠিয়ে দেবেন।’

নয়াদিল্লি: সামনের মাসেই রাখি অর্থাৎ রক্ষাবন্ধন উৎসব। প্রতি বছর রাখিতে দেশে প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যবসা হয়। আর এই ব্যবসার মধ্যে ৪ হাজার কোটি টাকার লেনদেন হয় চিনের সঙ্গে। ‘বয়কট চিন’ স্লোগানের মধ্যে সেটা আটকাতে উদ্যোগী হল সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। উল্লেখ্য, সিএআইটি-ই ভারত জুড়ে ‘বয়কট চিন’-এর ডাক দিয়েছে। রাখিতে চিনের সঙ্গে এক টাকারও ব্যবসা যাতে না হয়, সেটা আটকানোর পাশাপাশি তারা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের হাতে ৫ হাজার রাখি তুলে দেবে সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকা সেনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সিএআইটি সংগঠনটি সারা দেশের ৪০টি ছোট-বড় ব্যবসায়ী সংগঠনকে নিয়ে তৈরি। এর সদস্যরা আগামী ৩ আগস্ট ‘বিশুদ্ধ হিন্দুস্থানী রাখি উৎসব’-এর ডাক দিয়েছে। আর এতেই ভারতের ৪ হাজার কোটি টাকার ব্যবসা হারাবে চিন। সংগঠনের তরফে সুশীল জৈন বলেন, ‘এ বছর আমরা চিনের তৈরি রাখি কিংবা রাখি তৈরিতে চিনের উপকরণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সিএআইটি-এর মহিলা সদস্যদের হাত দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ৫ হাজার রাখি পৌঁছে দেওয়া হবে। সেগুলি তিনি সীমান্তে জওয়ানদের কাছে পাঠিয়ে দেবেন।’ ক্ষুদ্র ব্যবসা, শিল্প সংস্থাগুলিকেও সিএআইটি বলেছে, তারা যেন ভারতীয় উপকরণ ব্যবহার করেই রাখি বানায়। সিএআইটি জানিয়েছে, তাদের মহিলা শাখা দেশের প্রতিটি শহরে সামরিক হাসপাতালে নিযুক্ত জওয়ানদেরও রাখি পাঠাবে। নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষায় মোতায়েন পুলিশকর্মীদেরও রাখি পাঠিয়ে তারা এই বার্তা দিতে চায় যে, দেশের সব নাগরিক সেনা, পুলিশের পাশে আছে। সংগঠনের তরফ থেকে আরও বলা হয়েছে, শুধু রেডিমেড রাখিই তো নয়, চিন থেকে ফোম, পেপার ফয়েল, রাংতা, ঝালর ইত্যাদি রাখি তৈরির নানা উপকরণও প্রত্যেক বছর ভারতে আসে, যার সব মিলিয়ে মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। চিনের জিনিস বয়কটের যে ডাক আমরা দিয়েছি, তারই অঙ্গ হিসেবে এ সবই এ বছর আমরা দেশে ঢুকতে দেব না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget