এক্সপ্লোর

যেতে হবে না কাউন্টারে, ঘরে ঘরে মদ পৌঁছে দেবে আমাজন ও বিগবাস্কেট

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছাড়পাত্র দেওয়া হল ২টি সংস্থাকে।

কলকাতা: মদের হোম ডেলিভারি, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হল ২টি সংস্থাকে। ভারতে জনপ্রিয় মার্কিন অনলাইন বিপণনী সংস্থা আমাজন এবং চিনের সংস্থা আলিবাবার অধীনস্ত বিগবাস্কেট-কে মদের হোম ডেলিভারি করার অনুমতি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রেবারেজ কর্পোরেশন।

আন্তর্জাতিক এক সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী আমাজনই প্রথম বিদেশী সংস্থা যারা ভারতের পূর্বাঞ্চলে মদের হোম ডেলিভারির ছাড়পত্র পেল। মূলত পশ্চিমবঙ্গকে মাথায় রেখেই সরকারের কাছে এই আবেদন জানিয়েছিল আমাজন। এবার সেই আবেদনে সিলমোহর বসাল সরকার পরিচালিত ব্রেভারেজ কর্পোরেশন। একই সঙ্গে অনুমতি দেওয়া হয়েছে বিগবাস্কেটকেও। জানা যাচ্ছে সরকারিভাবে ইতিমধ্যেই আমাজনের কাছে সমঝোতা স্মারকপত্র পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম বিবৃতি দেয়নি এই অনলাইন বিপণনী সংস্থা। তবে মউ স্মাক্ষরের বিষয়টি অস্বীকারও করেনি তারা।

আরও পড়ুন: একদিনে ৫২ হাজার টাকার মদ কিনেছেন! বিলের ছবি শেয়ার করে ফাঁপরে ক্রেতা-বিক্রেতা

পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বৃহৎ রাজ্য। বাংলাদেশ লাগোয়া এই রাজ্যে ৯ কোটি মানুষের বসবাস। ইন্টারন্যাশনাল ওয়াইনস অ্যান্ড স্পিরিটস রেকর্ড (আইডব্লুএসআর) কর্তৃক বাজার সমীক্ষায় জানা গিয়েছে পশ্চিমবঙ্গে মদের চাহিদা ব্যাপক। এখানে প্রায় ২৭.২ বিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে বলে জানিয়েছে আইডব্লুএসআর। এই বিরাট বাজার ধরতেই মাঠে নেমেছে আমাজন। জানা যাচ্ছে, ভারতে সাড়ে ৬ বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে তারা। সেক্ষেত্রে মদের হোম ডেলিভারি যে তাদের কাছে একটি লাভজনক পথ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, লকডাউনের সময় থেকেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তবে পরে লকডাউন শিথিল হতেই মে মাস থেকে ফের শুরু হয় মদের বিকিকিনি। কাউন্টারে কাউন্টারে মদ বিক্রির সঙ্গেই চালু হয় হোম ডেলিভারি। রাজ্যের অনেক শহরেই বিগত দিনগুলোতে মদের হোম ডেলিভারি করেছে সুইগি, জোমাটোর মতো সংস্থা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকার মদের ওপর ৩০ শতাংশ অতিরিক্ত কর বসিয়েছে। মদের হোম ডেলিভারির ক্ষেত্রে বৈধ বয়সের বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget