এক্সপ্লোর

Anandapur Shootout: আনন্দপুর গুলিকাণ্ডে উদ্ধার আগ্নেয়াস্ত্র, এখন পর্যন্ত গ্রেফতার ৪

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের কারণেই শ্যুটআউটের ঘটনা ঘটেছে

কলকাতা: আনন্দপুর গুলিকাণ্ডে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গতকাল স্বপন মণ্ডল ও আসাদুল ইসলাম ওরফে বাংলা রাজু নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র।

এর আগে আনন্দপুর গুলিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত চারজনই তৃণমূল আশ্রিত বলে স্থানীয়দের দাবি। পুলিশ সূত্রে খবর, প্রোমোটিং ঘিরে সিন্ডিকেট বিবাদের জেরেই শুক্রবার আনন্দপুরে গুলি চলে।

আনন্দপুরে শুক্রবার বিকেলে শ্যুটআউটের ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও এখনও থমথমে গোটা এলাকা।

শুক্রবার বিকেল পাঁচটায় বাইপাস লাগোয়া আনন্দপুরের গুলশন কলোনির এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের কারণেই শ্যুটআউটের ঘটনা ঘটেছে।

গুলিতে আহত ২ যুবক দাবি করেছেন, যে তাঁরা তৃণমূল কর্মী। ঘটনায় মহম্মদ সাজিদ, নাদিম আশরফ, স্বপন মণ্ডল ও আসাদুল হোসেন নামে যে চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে, তারাও তৃণমূল আশ্রিত বলে স্থানীয় সূত্রে দাবি।

পুলিশ সূত্রে দাবি, ফিরোজ খান এবং মহম্মদ জুলকার নয়ন আলি, এই দুই প্রোমোটারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। ২০১০ সালে এলাকায় একটি বহুতল নির্মাণ শুরু করেন জুলকার। পরে কিছু কারণে তিনি এলাকা ছাড়েন।

বাকি নির্মাণকাজ শেষ করেন ফিরোজ। কয়েক বছর পর জুলকার ফিরে এলে দু’পক্ষের ফের বিবাদ শুরু হয়। শুক্রবার বহুতলের দখল নিয়ে দুই প্রোমোটারের দলবল সংঘর্ষে জড়ায় বলে অভিযোগ।

দুই প্রোমোটারই অবশ্য অশান্তির দায় এড়ানোর চেষ্টা করেছেন। ঘটনায় তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ফিরোজ ও জুলকার, দু’তরফই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget