এক্সপ্লোর

ভোটের মুখে ফের কলকাতায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার এক মহিলা সহ ৩

Arms and huge money recovered from Kolkata before West Bengal Assembly Elections 2021. | ভোটের মুখে ফের পোস্তা থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা।

কলকাতা ও মালদা: ভোটের মুখে ফের কলকাতায় অস্ত্র উদ্ধার। এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। উদ্ধার হয়েছে ৬টি নাইন এম এম অত্যাধুনিক পিস্তল ও ১২টি ম্যাগাজিন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় বাবুঘাটের কাছে অভিযান চালায় পুলিশ। ইডেন গার্ডেন্স রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয় এক মহিলা সহ ২ জনকে। পরে তাদের জেরা করে বারুইপুর আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, বিহারের ভাগলপুর থেকে বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল। নিয়ে যাওয়া হচ্ছিল বারুইপুরে এক অস্ত্র বিক্রেতার কাছে। বিহার থেকে কী কারণে অস্ত্র আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের মুখে ফের পোস্তা থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা। একজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় অভিযান চালায় পোস্তা থানার পুলিশ। মহম্মদ নাজিম নামে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা। এর মধ্যে নতুন ৫০০ টাকা ও ২ হাজার নোট রয়েছে। মাত্র তিনদিন আগে পোস্তা থানা এলাকা থেকেই নগদ ৫০ লক্ষ টাকা সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জানুয়ারি মাসে শুধুমাত্র কলকাতা থেকেই উদ্ধার হয়েছে নগদ ২ কোটি টাকা। ভোটের মুখে পরপর টাকা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন। কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর। সাতদিনের ব্যবধানে ফের মালদায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-কার্তুজ। দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরের গোবরাঘাট এলাকায় চলে অভিযান। সন্দেহভাজন ২ যুবকের কাছ থেকে উদ্ধার হয় দু’টি রাইফেল, দুটি পাইপগান ও ৫ রাউন্ড গুলি। ধৃতরা মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। বাংলা-বিহার সীমানার গোবরাঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার হওয়ায় পুলিশের অনুমান, বিহার থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র। কোথায়, কাদের কাছে তা পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। এর আগে, ২৩ জানুয়ারি, কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মেলে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget