এক্সপ্লোর

Baghbazar Fire Updates: হারিয়ে গিয়েছে মূল্যবান নথি, পুড়ে ছাই নগদ টাকা, শেষ সম্বল উদ্ধারের চেষ্টায় ঝুপড়িবাসীরা

Baghbazar Fire: চারদিকে শুধুই হাহাকার! ঘরহারা মানুষগুলির জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন...

কলকাতা: হারিয়ে গিয়েছে মূল্যবান নথি। পুড়ে ছাই নগদ টাকা। ধ্বংসস্তূপ থেকে শেষ সম্বল উদ্ধারের চেষ্টা। বাগবাজারে গতরাতের বিধ্বংসী আগুনে নিঃস্ব প্রায় ৭০০ জন ঝুপড়িবাসী। চারদিকে শুধুই হাহাকার!

১০০টির বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল রাতে নিরাশ্রয়দের কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই মিলেছে বাগবাজার মহিলা কলেজ ও কমিউনিটি হলে।

আজ ভোরেও দেখা যায় ঘটনাস্থলে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার মধ্যেই ঝুপড়িবাসীরা খুঁজতে শুরু করেন আগুনের গ্রাস থেকে মূল্যবান কিছু বেঁচে আছে কি না।

এদিকে, বাগবাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত উদ্বোধন পত্রিকার কার্যালয়। পুড়ে গিয়েছে পত্রিকা কার্যালয়ের বেশ কিছু দরজা-জানলা। ১২২ বছরের পুরনো পত্রিকা অফিসের দুর্মূল্য নথিপত্র পুড়ে ছাই।

বুধবার সন্ধেয় আগুনের গ্রাসে নিশ্চিহ্ন হয়ে যায় বাগবাজারের হাজারহাট এলাকার অসংখ্য ঝুপড়ি। পর পর সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগুন ছড়িয়ে পড়ে বাগবাজার মায়ের বাড়ির অফিসের একাংশেও।

গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ, হঠাৎ আগুন লাগে ঝুপড়িতে। দমকল পৌঁছনোর আগেই ফাঁটতে শুরু করে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।

কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না ওই কয়েকটি ইঞ্জিনের পক্ষে। পরে ঘটনাস্থলে পৌঁছয় আরও ২২টি ইঞ্জিন। অনেক দূর পর্যন্ত জল ছেটানোর জন্য আনা হয় হাইস্পিড জেট ইঞ্জিন।

ঘটনাস্থলের ঠিক পাশেই বাগবাজারের মায়ের বাড়ির অফিস। বাড়ির তিনতলা পর্যন্ত অফিসের একাংশ ক্ষতিগ্রস্ত হয় আগুনে। পুড়ে গিয়েছে প্রচুর নথিপত্র।

গত দু-দিনে কলকাতায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। সেই শীতের রাতেই নিরাশ্রয় হয়ে পড়লেন বাগবাজার হাজারহাট এলাকার শতাধিক পরিবার। মাথার উপর ছাদ হারালেন প্রায় ৬০০ জন মানুষ।

তার মধ্যেই দমকল দেরিতে পৌঁছনোর অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও দমকল সূত্রে দাবি, অগ্নিকাণ্ডের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। তার ফলে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে।

আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন কয়েকজন দমকলকর্মী। রাতে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ঘরহারা মানুষগুলির জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু কীভাবে এই বিধ্বংসী আগুন লাগে, তা খতিয়ে দেখছে দমকল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget