এক্সপ্লোর

স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস পালন: সর্বশিক্ষা মিশনের বিতর্কিত নির্দেশিকা বাতিল রাজ্যের

কলকাতা: সর্বশিক্ষা মিশনের বিতর্কিত নির্দেশিকা বাতিল করল রাজ্য। নয়া নির্দেশিকায় উল্লেখ, যেভাবে এতদিন হয়ে এসেছে সেভাবেই স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হবে। স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে নির্দেশিকা ঘিরে উত্তরপ্রদেশের মতো বিতর্ক ছড়ায় বঙ্গেও। নির্দেশিকায় বলা হয়, রাজ্যের স্কুলে স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ছবি ও ভিডিও ৩১ অগাস্টের মধ্যে জমা দিতে হবে। রাজ্যের সর্বশিক্ষা মিশনের এই নির্দেশিকা ঘিরে তৈরি হয় ব্যাপক বিতর্ক। শুক্রবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সেই খবর সম্প্রচারিত হয়। এরপরই বিতর্কিত নির্দেশিকা বাতিল করা হয়। পরিবর্তে শনিবার স্কুলে স্কুলে পৌঁছয় নয়া নির্দেশিকা। তাতে বলা হয়েছে, শিক্ষার অধিকার আইনের ওপর আলোচনা, রচনা লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, ক্যুইজের মতো অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। যেভাবে এতদিন হয়ে এসেছে সেভাবেই এবার স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হবে। এ রাজ্যের নির্দেশিকা বিতর্ক নিয়ে রাজ্য সরকার দায় চাপিয়েছে কেন্দ্রের ঘাড়ে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, সংবাদমাধ্যমে জানানোর পর আমরা যথেষ্ট খোঁজখবর নিয়েছি। চাবুক দিয়ে দেশাত্মবোধ শেখানো সমুচিত নয়। প্রতিবছরের মতো এবারও পালন করতে হবে। নির্দেশিকা ঘিরে বিতর্কে জড়ায় উত্তরপ্রদেশে বিজেপি সরকারও। বিরোধীদের দাবি, যোগী আদিত্যনাথ সরকারের এই নির্দেশিকা শুধু গেছে মাদ্রাসাগুলিতে। এ রাজ্যে শেষমেশ বিতর্কিত নির্দেশিকা বাতিল হলেও প্রশ্ন উঠছে, দেশাত্মবোধের প্রমাণ কেন দিতে হবে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে? কেন সেই প্রমাণই বা দাখিল করতে হবে রাষ্ট্রের কাছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget