এক্সপ্লোর

তৃণমূলের সব পদ থেকে ইস্তফা ভাইচুংয়ের

কলকাতা: তৃণমূল ছাড়লেন ভাইচুং ভুটিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল থেকে ইস্তফার কথা জানালেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক। ফেসবুকে পোস্ট ও ট্যুইটার হ্যান্ডলে লিখে রাজ্যের শাসক দলের সঙ্গে সব সম্পর্ক চোকালেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক! সোমবার সকালে, সোশাল নেটওয়ার্কিং সাইটে ভাইচুং ভুটিয়া লেখেন, আজ (সোমবার) থেকে তৃণমূলের সদস্যপদ ও সমস্ত ধরনের সরকারি ও রাজনৈতিক পদ থেকে আমি ইস্তফা দিলাম। এই মুহূর্তে কোনও দলের সঙ্গেই যুক্ত নই। কিন্তু কেন আচমকা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত? তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা কিছুই জানি না। দলকে কিছুই জানাননি। শুধু ট্যুইট করেছে। প্রতিক্রিয়া জানার জন্য ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, ভাইচুংকে পাওয়া যায়নি। ২০১১ সালে খেলা থেকে অবসর নেন ভাইচুং ভুটিয়া। ২০১৩ সালে যোগ দেন তৃণমূলে। এর পর দু’বার তাঁকে ভোটের টিকিট দেয় তৃণমূল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী এস এস অহলুওয়ালিয়ার কাছে হেরে যান ভাইচুং। ২০১৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু তদানীন্তন বাম-কংগ্রেস জোটপ্রার্থী অশোক ভট্টাচার্যর কাছে তাঁকে হারতে হয়। প্রাক্তন ভারত অধিনায়ককে ‘বঙ্গভূষণ’ সম্মান দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত নির্বাচনের মুখে এ হেন প্রাক্তন ফুটবল তারকার ‘তৃণমূল ত্যাগ’ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Taratala News | ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget