এক্সপ্লোর

বিমানকে লাল গোলাপের শুভেচ্ছা সোমেনের, বিধানভবন থেকে আলিমুদ্দিনে গেল সন্দেশও

বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনেই আশি হলেন বিমান।

কলকাতা: তখন রাত প্রায় সাড়ে আটটা। গোলাপ গুচ্ছ নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি। পোস্টম্যানের মতো তিনি তা পৌঁছে দিলেন সিপিএম পলিটব্যুরো তথা বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর কাছে। এখন প্রশ্ন পক্ককেশ বিমান বসুকে হঠাৎ ৮০টি তাজা গোলাপ কে পাঠালেন? আর সংখ্যাটাই বা ৮০-ই কেন? আর সেটা ১ জুলাই বা কেন দেওয়া হল?

কথায় আছে, কান টানলে মাথা আসে। হলও তাই। গোলাপের গন্ধ শুঁকতে শুঁকতে পৌঁছানো গেল প্রেরকের ঠিকানায়। জানা গেল আলিমুদ্দিন থেকে বেশি দূরে নয়, মৌলালিতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবন থেকেই এসেছিল সেই রক্তিম গোলাপের গুচ্ছ। প্রেরক প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ সোমেন মিত্র। আর ৮০টি গোলাপ পাঠানোর নেপথ্য রয়েছে ১ জুলাই।

বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনেই আশি হলেন বিমান। সেই উপলক্ষেই ‘বন্ধু’ সোমেনের তরফে ‘লালবাড়ি’-তে বিমানের জন্য এসেছে অমূল্য উপহার। তিনি তা গ্রহণও করেছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য বিমান বসুকে আগেই ফোন করেছিলেন সোমেন মিত্র। সকালে তাঁদের কথাও হয়। কিন্তু দলীয় বৈঠক থাকার কারণে আসতে পারেননি বিমান। তবে জোটের রাস্তায় যেন কোনও ‘জট’ না তৈরি হয় তাই বিধানভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন পালনে সিপিএম থেকে পাঠানো হয় কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে। তিনি সহ আরও বাম নেতারা বুধবার ওই অনুষ্ঠানে সামিল হন এবং ভোট পূর্ববর্তী জোটের পালে হাওয়াকে আরও জোরদার করেন। সোমেন মিত্র সাফ জানিয়ে দেন, “মতের অমিল থাকলেও সময়ের প্রয়োজনেই দুই দল একসঙ্গে।”

এরপরই প্রক্রিয়াকে আরও মসৃণ করতে একবারে আলিমুদ্দিনে জন্মদিনে লাল গোলাপ পাঠিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সঙ্গে ছিল সন্দেশও। এখন সমালোচকদের অনেকরই প্রশ্ন, এই লাল গোলাপ আগামী বসন্তকে আদৌও মসৃণ করবে তো, নাকি সেই পুরনো কণ্টকেই তৈরি হবে ‘বৈরিতা’! উত্তর দেবে সময়ই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget