এক্সপ্লোর

দেশজুড়ে বার্ড ফ্লু আতঙ্কের জের, বঙ্গে ক্রমশ চড়ছে মাটনের দাম

দেশজোড়া আতঙ্কের মাঝেই চিকেনের বিক্রি ইতিমধ্যে কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ। আর উল্টোদিকে মাটনের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। বিক্রি বাড়ার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দামও।

কলকাতা: দেশের একের পর এক রাজ্যে বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক, আর তার সঙ্গেই পাল্লা দিতে শুরু করেছে পাঁঠার মাংসের দাম। বঙ্গে এখনও অবশ্য থাবা বসাতে পারেনি বার্ড ফ্লু। কিন্তু দেশজোড়া আতঙ্কের মাঝেই চিকেনের বিক্রি ইতিমধ্যে কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ। আর উল্টোদিকে মাটনের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। বিক্রি বাড়ার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দামও। কলকাতার বিভিন্ন বাজারের ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন, সেই খোঁজটা নেওয়া যাক। বেহালা, যাদবপুর, ভবানীপুর, শোভাবাজারের বিভিন্ন বাজারে একধাক্কায় ১০ থেকে ২০ শতাংশ দাম বেড়ে গিয়েছে মাটনের। এই মুহূর্তে তিল্লোত্তমায় পাঁঠার মাংস খাওয়ার রসনাতৃপ্তি করতে হলে কেজি প্রতিতে খরচ করতে হবে ৬৮০ থেকে ৭২০ টাকা। কলকাতা পার্শ্ববর্তী এলাকায় দাম ঘোরাফেরা করছে কেজিপ্রতি ৬৫০ টাকার কাছাকাছি। গত ডিসেম্বরের শেষে কলকাতায় পাঁঠার মাংস বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬২০ টাকায়। নতুন বছরের শুরুর সপ্তাহে যা অল্প বেড়ে ঠেকেছিল প্রায় সাড়ে ছশো টাকার কাছাকাছি। আর বার্ড ফ্লু আতঙ্ক দেশজুড়ে গ্রাস করা শুরু করতেই এবার দামবৃদ্ধির গতি বেশ খানিকটা বেড়েছে। ইতিমধ্যে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লির মতো জায়গায় দেখা গিয়েছে পাখিদের মড়ক। মৃত কাক, পরিযায়ী পাখিদের পরীক্ষা-নিরীক্ষার পর প্রমাণিত হয় তাদের শরীরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি। আর পাখিদের শরীরে বার্ড ফ্লু-র উপস্থিতির খোঁজ মেলার পরই আতঙ্কের রেশ পড়েছে খাবার টেবিলেও। দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীও স্বীকার করে নিয়েছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম বার্ড ফ্লু-র খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রায় প্রত্যেকদিনই বেড়েছে মাটনের দাম। উত্তর কলকাতাতেও কার্যত একই ছবি ধরা পড়েছে। যদিও কিছু দোকান এখনও আগের দামই বজায় রেখেছে। উল্টোদিকে কলকাতা শহরজুড়ে চিকেনের পাইকারী দাম আপাতত কেজি প্রতি ১৬০ টাকা। ক্রেতাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে যদিও এখনও বার্ড ফ্লু-র কোনও ঘটনা ধরা পড়েনি, কিন্তু সতর্কতা অবলম্বনের পদক্ষেপ হিসেবেই মাটন কেনার দিকে ঝুঁকছেন তারা।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget