এক্সপ্লোর

ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের বাংলাদেশ-সীমান্তে নজরদারি বাড়াল বিএসএফ

কলকাতা: পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে কোনও রোহিঙ্গা শরণার্থী এদেশে প্রবেশ না করতে পারে তার জন্য সতর্ক বিএসএফ।

বৃহস্পতিবার, সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ-সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবেদনশীল ও অরক্ষিত অঞ্চলগুলিকে চিহ্নিত করে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিন বাহিনীর আইজি (দক্ষিণবঙ্গ) পিএসআর আনাজানেয়ুলু বলেন, আগে আমরা এমন (যেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে এদেশে অনুপ্রবেশ করতে পারে বলে অনুমান) ২২টি সংবেদনশীল অঞ্চলকে চিহ্নিত করেছিলাম। এখন সেই সংখ্যা বাড়িয়ে ৫০ করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি যোগ করেন, ওই অঞ্চলগুলি মূলত উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় রয়েছে। আইজি-র মতে, কম সুরক্ষিত জায়গাগুলির মধ্যে পেট্রাপোল, জয়ন্তীপুর, হরিদাসপুর, গোয়ালপাড়া ও তেঁতুলবেড়াই অন্যতম।

বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এক শীর্ষ আধিকারিক জানান, গত কয়েক বছরে তারা ১৭৫ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশ করার সময় পাকড়াও করেছে। এর মধ্যে চলতি বছরেই ধরা পড়েছে ৭ জন।

নজরদারি বাড়ানোর পাশাপাশি, স্থানীয় সূত্রগুলিকে আরও জোরদার করার কাজ চালাচ্ছে বিএসএফ। রোহিঙ্গাদের চিহ্নিত করতে এবং তাদের গতিবিধির ওপর নজর রাখতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গেও সমন্বয় রাখছে বিএসএফ। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এরমধ্যে, ২,২১৬ কিলোমিটার পশ্চিমবঙ্গে রয়েছে।

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর কেন্দ্র সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দেয়, সেথানে রোহিঙ্গা শরণার্থীদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করে সরকার দাবি করেছিল, তারা (রোহিঙ্গা) দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget