এক্সপ্লোর

সঙ্কটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে, আজ চা খেতে চেয়েছিলেন

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে তাঁকে। ডাকলে সাড়া দিচ্ছেন।

কলকাতা: সঙ্কটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী সোম বা মঙ্গলবার ছাড়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, জানাল উডল্যান্ডস। হাসপাতাল সূত্রে খবর, তিনি কথা বলছেন। ক্যাথিটার খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর রাইলস টিউব খোলার প্রক্রিয়া শুরু হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক। রবিবার অ্যান্টিবায়োটিক শেষ হবে। বিকেলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে ৯.৬।এদিন বিকেলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে,  ‘ বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিক চলছে, কাল ক্যাথিটার খোলা হবে। রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে তাঁকে। এখনও বাড়ি ফেরার কথা বলেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। ছুটি দিতে আরও ২-১ দিন লাগবে মনে হচ্ছে।  আজ থেকে তাঁর চেস্ট ফিজিওথেরাপি শুরু হয়েছে। আজ বিছানায় পা ঝুলিয়ে বসেছিলেন তিনি। আজ নিজে চা খেতে চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংক্রমণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে’। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে তাঁকে। ডাকলে সাড়া দিচ্ছেন। এদিন সকালে তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বাই প্যাপ নন ইনভেসিভ ভেন্টিলেশনে। বন্ধ করা হয়েছে ঘুমের ওষুধ। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারের তুলনায় অবস্থার আরও উন্নতি হওয়ায় এদিন সকালে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, আচ্ছন্ন ভাব থাকলেও, ডাকলে চোখ মেলার চেষ্টা করছেন বুদ্ধদেব ভট্টচার্য। কথা বললে সাড়া দিচ্ছেন। খাবার দেওয়া হচ্ছে রাইলস টিউবের মাধ্যমে। এরপর রাইলস টিউব খোলার প্রক্রিয়া শুরু হবে। বুধবার অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর পরিবার সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শরীরটা খারাপ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। বেলা বাড়তেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বাড়তে থাকে শ্বাসকষ্টের সমস্যা। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ কমতে কমতে ৭০ শতাংশে পৌঁছে যায়। বাড়িতেই প্রায় অচৈতন্য হয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর চিকিত্‍সকের পরামর্শেই বিকেলের দিকে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনের পর কোভিড টেস্ট করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আইসিইউ-তে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget