এক্সপ্লোর

ভর্তিতে অনিয়মের অভিযোগ, বাতিল কেপিসি মেডিক্যালের প্যানেল

কলকাতা: অনিয়মের অভিযোগে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজের ছাত্র-ভর্তির প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ছাত্র-ভর্তির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে, বিশাল অঙ্কের টাকা দিয়ে ভর্তি হয়েছেন কম নম্বর পাওয়া ছাত্ররা। এই অভিযোগ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, যে প্যানেল থেকে ৭৬ জনকে ভর্তি করা হয়েছে, তা বাতিল। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির পুরো প্রক্তিয়া নতুন করে করতে হবে। ফের ৭৭ জনকে ভর্তি করতে হবে। কেপিসি মেডিক্যাল কলেজে শেষ ৫ বছরে ম্যানেজমেন্ট কোটায় কত জন ভর্তি হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর তার বিস্তারিত তথ্য হলফনামা আকারে ৩ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, কেপিসি মেডিক্যাল কলেজের ভর্তির ক্ষেত্রে সর্বস্তরে ব্যাপক অনিয়ম হয়েছে। ইচ্ছেমতো ছাত্র ভর্তি করা হয়েছে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনও নিয়ম মানা হয়নি। কর্তৃপক্ষ শুধু কেক খায়নি, বেকারিও চুরি করে নিয়েছে! ম্যানেজমেন্ট কোটায় এখনও একজন ভর্তি হওয়া বাকি, তা নিয়ে দরদাম চলছে বলেই ধারণা। প্রতি বছর ম্যানেজমেন্ট কোটায় ৭৭ জন ছাত্র ভর্তি করা হয় যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে। ভর্তির শর্ত, অভিন্ন প্রবেশিকা ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) উত্তীর্ণ হওয়া। এ বছর ইতিমধ্যেই ৭৬ জন ওই কোটায় ভর্তি হয়ে গিয়েছেন। বাকি একজন। সেই ভর্তির প্যানেলই বাতিল করল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget