এক্সপ্লোর

Narayan Debnath: সৃষ্টিতেই স্রষ্টার পরিচয়, হাসপাতালের বেডে বসেই বাটুল আঁকলেন নারায়ণ দেবনাথ

নারায়ণ দেবনাথকে কাগজ-কলম দেওয়া হয়। বলা হয়, তাঁর সৃষ্টি করা যেকোনও একটি চরিত্রের ছবি আঁকতে। কাগজ-কলম পেয়ে আর দেরি করেননি শিশু সাহিত্যিক নারায়ণবাবু। ১০ মিনিটের মধ্যে এঁকে ফেলেন হাসি হাসি মুখ ‘বাটুল দি গ্রেট’-এর ছবি। গোটা ঘটনার সাক্ষী থাকেন একদল চিকিৎসক। হাসি ফোটে পরিবারের সদস্যদের মুখেও।

সন্দীপ সরকার, কলকাতা: কথায় আছে সৃষ্টিতেই স্রষ্টার পরিচয়। হাসপাতালের বেডে বসে আরও একবার তা প্রমাণ করলেন পদ্মশ্রী প্রাপ্ত শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ। তাঁর সৃষ্টি করা যে চরিত্র আপামর বাঙালির হৃদয়ে তাঁকে চিরকালের জন্য অমর করে রেখেছে, সেই বিখ্যাত বাটুলের ছবি এঁকে নারায়ণ দেবনাথ প্রমাণ করলেন, তাঁর 'দ্য গ্রেট' মস্তিষ্ককে এখনও জরা গ্রাস করতে পারেনি।

বয়স একশোর দোরগোড়ায়। শরীরে বাসা বেধেছে নানান অসুখ। রেচনতন্ত্রের সমস্যা নিয়ে গত ২৯ জানুয়ারি মিন্টো পার্কের বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন নারায়ণ দেবনাথ। সঙ্গে ছিল কিছুটা অসংলগ্নতা। কমে গিয়েছিল সোডিয়াম পটাশিয়ামের মাত্রা। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয় মেডিকেল বোর্ড। বছর ছয়েক আগে পেসমেকার বসেছে। ফুসফুসের কার্যক্ষমতাও আগের মতো আর নেই। ফলে যেকোনও ধরণের সংক্রমণে তিনি আরও কাবু হয়ে যাবেন, এটা ভেবে চিকিৎসকেরা নারায়ণ দেবনাথকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে না রেখে সাধারণ একটি কেবিনে রাখার সিদ্ধান্ত নেন।

Narayan Debnath: সৃষ্টিতেই স্রষ্টার পরিচয়, হাসপাতালের বেডে বসেই বাটুল আঁকলেন নারায়ণ দেবনাথ

রেচনতন্ত্রের সমস্যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের বয়স ৯৭। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সমরজিৎ নস্কর। চিকিৎসকদের মতে, 'এই বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসা, ভুলে যাওয়া সাধারণ ঘটনা।' বাড়িতে পাঠানোর আগে তাঁর মস্তিষ্কের অবস্থা পরীক্ষার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ঠিক হয় 'হায়ার ফাংশন টেস্ট' করা হবে। নারায়ণ দেবনাথকে কাগজ-কলম দেওয়া হয়। বলা হয়, তাঁর সৃষ্টি করা যেকোনও একটি চরিত্রের ছবি আঁকতে। কাগজ-কলম পেয়ে আর দেরি করেননি শিশু সাহিত্যিক নারায়ণবাবু। ১০ মিনিটের মধ্যে এঁকে ফেলেন হাসি হাসি মুখ ‘বাটুল দি গ্রেট’ -এর ছবি। গোটা ঘটনার সাক্ষী থাকেন একদল চিকিৎসক। হাসি ফোটে পরিবারের সদস্যদের মুখেও।

Narayan Debnath: সৃষ্টিতেই স্রষ্টার পরিচয়, হাসপাতালের বেডে বসেই বাটুল আঁকলেন নারায়ণ দেবনাথ

'অন্যান্য শারীরিক সমস্যা থাকলেও, জরা গ্রাস করতে পারেনি নারায়ণবাবুর মস্তিষ্ককে'- রীতিমতো উচ্ছ্বসিত চিকিৎসকেরা। চিকিৎসক সমরজিৎ নস্কর জানান, 'পরীক্ষায় একশোতে একশো পেয়েছেন রোগী।' হাতে আঁকা ছবিটি চিকিৎসক সমরজিৎ নস্করের মেয়েকে উপহার দিয়েছেন তিনি। ছবিটিতে চিকিৎসকের মেয়ের নাম লিখে দেন নারায়ণ দেবনাথ। দিন দু’য়েকের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget