এক্সপ্লোর

ছাত্র ভর্তি নিয়ে অশান্ত এজেসি বোস কলেজ, অধ্যক্ষকে ঘেরাও, গাড়ি ভাঙচুর, আতঙ্কিত অধ্যাপকরা

কলকাতা: ছাত্র ভর্তি নিয়ে গণ্ডগোলের জেরে অশান্ত আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। কলেজের গেট বন্ধ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও। কলেজে ও অধ্যাপকদের গাড়ি ভাঙচুর। একদিকে, উত্তর ২৪ পরগনা, অন্যদিকে, দক্ষিণ কলকাতা। বারাসতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। ঘেরাও-ব্যাধিতে জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠান। ঘেরাও-এর সঙ্গে ভাঙচুর... তাণ্ডব ... বাদ যায়নি কিছুই। কাঠগড়ায় শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি। আরও ১৭৯ জন ছাত্রছাত্রীকে প্রথম বর্ষে ভর্তি নিতে হবে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই দাবি করে আসছে শাসক দলের ছাত্র সংগঠন। কিন্তু দাবি মানতে নারাজ কর্তৃপক্ষ। কারণ, ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে অগাষ্ট মাসে। অভিযোগ, দাবি না মানায় মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কলেজের গেট বন্ধ করে দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। একদিকে যখন ঘেরাও, অন্যদিকে, তাণ্ডব।টিএমসিপি সমর্থকরা একতলা থেকে চারতলার বিভিন্ন ঘর, ল্যাব ভাঙচুর করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় অধ্যাপকদের গাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানেই তীব্র আতঙ্কে অধ্যাপকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে তারা ক্যাম্পাসে ঢুকতেই পারেনি। বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমকেও। পরে কোনওমতে ক্যাম্পাসে ঢুকে পুলিশ পরিস্থিতি আয়ত্বে আনে। কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও কেন ভর্তি নেওয়ার দাবি? কেন এই তাণ্ডব, অশান্তি? প্রশ্ন উঠছে। ঘটনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি টিএমসিপি নেতারা। পরবর্তী সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠকে বসবে পরিচালন সমিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget