এক্সপ্লোর

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির তদন্তে শমীক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিআইডির

কলকাতা:  তলব পেয়েই জানিয়েছিলেন, সোমবার তিনি হাজিরা দেবেন। সেই মতো এদিন দুপুরে ভবানী ভবনে যান বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিও রেকর্ডিং করে রাখা হয়। সিআইডি সূত্রে দাবি, শমীক তদন্তকারীদের কাছে দাবি করেছেন, বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতারণার অভিযোগ অনেক আগেই রাজ্য বিজেপির এক শীর্ষ নেতাকে জানানো হয়েছিল। ওই নেতাকে ১৬০টি ফাইলে করে অভিযোগের স্বপক্ষে নথিও দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য বিজেপির ওই শীর্ষ নেতা সব জেনেও কোনও পদক্ষেপ নেননি। ভবানী ভবন থেকে বেরিয়ে অবশ্য জিজ্ঞাসাবাদ নিয়ে সবিস্তারে কিছু জানাতে চাননি শমীক। এদিকে, দলের নেতা শমীক ভট্টাচার্যকে যেদিন সিআইডি জিজ্ঞাসাবাদ করল, তাৎপূর্ণভাবে সেদিনই এই ঘটনায় শমীকের নাম শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির মুখে! বিজেপি-র রাজ্য সভাপতির দাবি, বসিরহাটে তাঁদের দলীয় অফিস থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিলাপ করা হয়নি। সিআইডি সূত্রে অবশ্য দাবি, বসিরহাটে বিজেপির দলীয় কার্যালয় থেকেই, ফর্ম দেওয়া হয়েছে। ওই অফিসে বিজেপি-র এক শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। কয়েকজন সাক্ষীর কাছ থেকে, এই সংক্রান্ত তথ্য প্রমাণ ও ছবি পেয়েছেন তদন্তকারীরা। প্রতারণার এই অভিযোগ উঠেছে বসিরহাটের সবুজপল্লিতে। যেখানকার অধিকাংশ বাসিন্দাই হতদরিদ্র। কেউ ঠেলাগাড়িতে করে চানাচুর বিক্রি করেন, কেউ ইটভাটার শ্রমিক, কেউ বিড়ি বাঁধেন। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে দিন আনি দিন খাই এই মানুষগুলির থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের থেকে নেওয়া টাকার অঙ্ক প্রায় দেড়-দু’কোটি স্থানীয়দের দাবি,  বিজেপির স্থানীয় কার্যালয়ে ফর্মের বিনিময়ে এই টাকা নেন রঞ্জিত পাল এবং বিকাশ সিংহ নামে দুই বিজেপি নেতা। কিন্তু, তারপর বাড়ি তো দূরের কথা, কিছুই হয়নি। এরপরই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তদন্তে নেমে গত বুধবার বিজেপি নেতা রঞ্জিত পালকে গ্রেফতার করে সিআইডি। গোয়েন্দা সূত্রে দাবি, তাঁকে জেরা করেই উঠে আসে বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্যের নাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget