এক্সপ্লোর

টেট:হাইকোর্টের ক্ষোভের মুখে মমতার ঘোষণা 'মামলা তুলে নিন, ৬৬ হাজার শিক্ষক নিয়োগ হবে'

কলকাতা: আদালত থেকে মামলা উঠে গেলেই ৬৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য তৈরি রাজ্য। ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, প্রাথমিক টেট নিয়ে ফের হাইকোর্টে সমালোচিত রাজ্য সরকার। টেটের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন বিচরপতির। আগামী ৩১ অগাস্ট টেট মামলার রায়। টেট-এর গ্রহণযোগ্যতা নিয়েই যেদিন প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট, সেদিনই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আদালতের অনুমোদন পেলেই ৬৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য তৈরি রাজ্য। কেন্দ্রের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায়, প্রশিক্ষণহীনদের প্রাথমিকে নিয়োগে আর যেন সময় দেওয়া না হয়। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি সি এস কারনানের এজলাসে। টেট-এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি জানতে চান, প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিতরা কি এক? এঁরা কী করে একই পরীক্ষায় অংশ নিতে পারেন? প্রশিক্ষিতদের অধিকারকে কখনও খর্ব করা যায় না। শিক্ষার মান পড়ছে, শিক্ষক নিয়োগ খুব জরুরি। বিচারপতির প্রশ্নের উত্তরে সরকারি আইনজীবী দাবি করেন, সরকার যা করেছে, সবটাই আইন মেনে। অন্যদিকে, দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে, টেট নিয়ে বিরোধীদের নিশানা করেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, কোর্ট থেকে মামলা উঠে গেলেই শিক্ষক নিয়োগ। প্রশিক্ষণহীনদের নিয়োগের ব্যাপারে আরও এক বছর সময় চেয়ে ২০১৫ সালের ২৩ মার্চ কেন্দ্রকে চিঠি লেখে রাজ্য। উত্তরে কেন্দ্র জানায়, ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যে প্রাথমিকে প্রশিক্ষণহীনদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায়, আর যাতে নতুন করে সময় দেওয়া না হয় তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়। রাজ্যকে আদালত নির্দেশ দেয়, কেন্দ্রকে পাঠানো চিঠির প্রতিলিপি জমা দিতে। কিন্তু তা দাখিল করতে না পারায় আদালতে ভর্তসিত হয় রাজ্য। পরে হাইকোর্টে রাজ্য জানায়, প্রাথমিকে অগ্রাধিকার পাবে প্রশিক্ষিত-টেট উত্তীর্ণরাই। সেই মামলার শুনানিতেই এদিন ফের ভর্তসিত রাজ্য। পরবর্তী শুনানি ৩১ অগাস্ট। ওইদিনই প্রাথমিকে টেট মামলার রায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget