এক্সপ্লোর
বহুতলের ফ্ল্যাটে শিক্ষক দম্পতির দেহ উদ্ধার,দেনার দায়ে আত্মঘাতী?

যাদবপুর: বহুতলের ফ্ল্যাটে শিক্ষক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। দেনার দায়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। রবিবার সন্ধেয় নয়াবাদের এই বহুতলের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় উৎপল ঘোষ এবং তনুশ্রী কোলের ঝুলন্ত দেহ। ৫১ বছরের উৎপল ঘোষ গৃহশিক্ষকতা করতেন। তবে সম্প্রতি সেই কাজ ছেড়ে তিনি প্রোমোটিং শুরু করেন। স্ত্রী তনুশ্রী কোলে স্কুল শিক্ষিকা। দম্পতির সঙ্গে থাকতেন উৎপলের ভাগ্নে। তাঁর দাবি, রবিবার দুপুরে তিনি বাইরে বেরিয়েছিলেন। সন্ধেয় ফেরার পর বারবার ডেকেও মামা-মামির সাড়া মেলেনি।এরপরই প্রতিবেশীদের ডেকে ফ্ল্যাটের দরজা ভাঙেন যুবক।উদ্ধার হয় দম্পতির ঝুলন্ত দেহ। পূর্ব যাদবপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ফ্ল্যাট থেকে মিলেছে সুইসাইড নোট। পুলিশের প্রাথমিক অনুমান, ঋণের চাপে জর্জরিত হয়েই আত্মঘাতী হয়েছেন দম্পতি। তবে প্রোমোটিংয়ের জন্য সম্প্রতি উৎপল ঘোষকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তদন্তে নেমে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
Before You Go
North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















