এক্সপ্লোর

আরও ছড়াচ্ছে ডায়েরিয়া, আতঙ্কের মধ্যেই সন্তোষপুরে পুরসভার জলে মিলল পোকা

কলকাতা: দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় যখন ঘরে ঘরে ডায়েরিয়া, অসুস্থ অসংখ্য মানুষ। পুরসভার জল ঘিরে আতঙ্ক চারিদিকে, তখন সেই জল থেকেই পোকা বেরনোর অভিযোগ! এ ছবি সন্তোষপুর এলাকার সিক্সথ রোডের। যেখানে ইতিমধ্যেই থাবা বসিয়েছে ডায়েরিয়া! এলাকাবাসীর দাবি, গত কয়েকদিন ধরে পুরসভার কল খুললেই বালতিতে পড়ছে বড় বড় পোকা! ২-৩ বালতি জল ফেলে দেওয়ার পর তবেই পোকা থেকে মুক্তি মিলছে! অভিযোগ পেয়ে মঙ্গলবারই পুরসভার তরফে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের অনেকেই বলছেন, পুরসভার জল ছেড়ে, এখন কেনা জল খেলেও শরীর খারাপ কমার কোনও লক্ষণ নেই!! কারণ, বিশুদ্ধ ভেবে যে জল মোটা টাকা দিয়ে আপনি কিনে খাচ্ছেন, সেটা ভরা হচ্ছে পুরসভারই কল থেকে!! একটা নয়, মঙ্গলবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ক্যামেরাবন্দি হয় সেই ছবি!! কেউ কেউ আবার বুক ফুলিয়ে অসাধু কারবারের কথা কবুলও করলেন! এক জল বিক্রেতা অকপট বললেন, হ্যাঁ আমরা পুরসভার কল থেকে জল ভরে বিক্রি করছি। জল বিক্রেতার সাফাই, এদিকে তো ডায়েরিয়া হচ্ছে না, তাই এদিক থেকে পুরসভার কল থেকে জারে জল ভরছি। এরমধ্যেই ডায়েরিয়া আক্রান্ত এলাকাগুলিতে কেনা জলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে!! কোথাও কোথাও ২৫ টাকার জল বিকোচ্ছে ৪০ টাকায়!! কিন্তু, তাতেও শুদ্ধতার গ্যারান্টি নেই! এদিকে, শুক্রবার থেকে আটটি ওয়ার্ডে রোগের প্রকোপ দেখা যাচ্ছিল। তালিকায় নতুন সংযোজন ১০৬ নম্বর ওয়ার্ডও! এই পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ক্রমেই ভিড় বাড়ছে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে এখন ৩০ জন চিকিৎসাধীন। সূত্রের খবর, বেলেঘাটা আইডি হাসপাতালে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ৯ জন ভর্তি আছেন। এম আর বাঙ্গুরে চিকিৎসা চলছে ৪ জন ডায়েরিয়া রোগীর। বাঘাযতীন হাসপাতাল থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রোগীদের মলের নমুনা পাঠানো হয়েছিল।সূত্রের খবর, ওই পরাক্ষার ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। কালচার রিপোর্টের জন্য আরও ২৪ ঘণ্টা সময় লাগবে। তবে মলের নমুনায় প্রাথমিকভাবে পেটের রোগ সৃষ্টিকারী একাধিক ব্যাকটরিয়ায় উপস্থিতি পাওয়া গিয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে নাইসেডে রোগীদের মলের যে নমুনা পাঠানো হয়েছিল, সেখানেও পেটের রোগ সৃষ্টিকারী একাধিক ব্যাকটেরিয়ায় উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, এবং কোনও ভাইরাস রয়েছে কিনা, তা জানতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget