এক্সপ্লোর

যাদবপুরের সঙ্গে যৌথ উদ্যোগে ১০০ কোটি টাকার আধুনিক গবেষণা কেন্দ্র, ঘোষণা ডিআরডিও-র

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় ১০০ কোটি টাকার গবেষণা কেন্দ্র গড়ে তুলবে দেশের প্রতিরক্ষা গবেষণার প্রাণকেন্দ্র ডিআরডিও। বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জগদীশচন্দ্র বসু সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজি (জেসিবিক্যাট) কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে এসে ডিআরডিও-র ডিজি এস ক্রিস্টোফার জানান, নতুন কেন্দ্রে সাইবার-নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীর জন্য রোবোটিক্স সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা হবে। এই খাতে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। এর জন্য এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি মউ-ও স্বাক্ষর করে কেন্দ্রীয় গবেষণা সংস্থাটি। ডিআরডিও সূত্রের খবর, এই নতুন অত্যাধুনিক গবেষণাকেন্দ্র আগামী ২ বছরের মধ্যে শুরু হয়ে যাবে। এখানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে প্রথমে নিরাপত্তা সংক্রান্ত-সিস্টেম, মানববিহীন এবং রোবোটিক্স বিষয়ক অত্যাধুনিক গবেষণা করা হবে। পরবর্তীকালে, আরও ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে গবেষণা চলবে বলেও জানা গিয়েছে। ক্রিস্টোফার জানান, এই কেন্দ্রে ডিআরডিও-র বিজ্ঞানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং তরুণ গবেষকরা। তিনি যোগ করেন, কোনও বৈজ্ঞানিক জটিল সমীকরণকে গবেষণার মাধ্যমে এখানেই তার সমাধান খোঁজা হবে। আবার বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির বাস্তব প্রয়োগ ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়, এখানে তারই সমাধান সুযোগ পাবেন গবেষকরা। ফলে, সেই দিক দিয়ে এটি অত্যন্ত বিরাট দায়িত্বও বটে। ক্রিস্টোফারের মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে স্বনির্ভর হওয়ার দৌড়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যাদবপুর। ক্রিস্টোফার আরও জানান, যাদবপুরের এই কেন্দ্রটি ডিআরডিও-র স্বাধীন ইউনিট হিসেবে কাজ করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই যাবপুরের সঙ্গে ডিআরডিও-র সম্পর্ক রয়েছে। এই নতুন চুক্তির ফলে, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করেন তিনি। এদিন নতুন গবেষণা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস সহ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget