এক্সপ্লোর

Gurusaday Dutta Road Fire: গুরুসদয় দত্ত রোডে যন্ত্রাংশের গুদামে আগুন, ৮-১০টি ঝুপড়ি পুড়ে ছাই

Fire in Gurusaday Dutta Road: দমকল দেরিতে আসার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

  কলকাতা: কড়েয়া থানার কাছে গুরুসদয় দত্ত রোডে গাড়ির যন্ত্রাংশের গুদামে বিধ্বংসী আগুন লাগল। পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই গুদাম ও আশপাশের আট থেকে দশটি ঝুপড়ি। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ৯ নম্বর গুরুসদয় দত্ত রোডের ওই গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন লাগে। গুদাম থেকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল কর্মীরা আসেন। দমকল দেরিতে আসার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এতে কারও প্রাণহানি হয়নি। গতকাল সকালেই রাজাবাজারের নারকেলডাঙার ঝুপড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি ঝুপড়ি। শীতের মধ্যে নিরাশ্রয় হয়ে পড়েন নারকেলডাঙার বেশ কয়েকজন বাসিন্দা। ১৩ তারিখ বাগবাজারে বিধ্বংসী আগুনে নিঃস্ব হয়ে গিয়েছেন প্রায় ৭০০ জন ঝুপড়ি বাসী।  ১০০টির বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। ১৩ তারিখ রাতে নিরাশ্রয়দের কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই মেলে বাগবাজার মহিলা কলেজ ও কমিউনিটি হলে। অনেকেরই মূল্যবান নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দেখা গিয়েছে, ছাই সরিয়ে ধিকিধিকি আগুন আর ধোঁয়ার মধ্যেই নিজেদের শেষ সম্বলটুকুর সন্ধান করে চলেছেন নিঃসহায় মানুষ। এর পর ২২ তারিখ আসানসোলের মুর্গাসোলে বাস চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে রাঁচিগামী একটি বাসের চালক লক্ষ্য করেন, আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বার হচ্ছে। সামনেই রামবন্ধুতলাও এলাকায় বাসটিকে দাঁড় করিয়ে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেন তিনি।  এরপরই বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দমকলের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় বাসটি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget